বঙ্গোপসাগরে এবার ঘূর্ণিঝড় ‘নিভার’,ঘণ্টায় ১২০ কিমিও হতে পারে এর সর্বোচ্চ গতিবেগ - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Tuesday, November 24, 2020

বঙ্গোপসাগরে এবার ঘূর্ণিঝড় ‘নিভার’,ঘণ্টায় ১২০ কিমিও হতে পারে এর সর্বোচ্চ গতিবেগ

 টিএনই ডেস্ক  :আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরাঞ্চলের তেতুঁলিয়ায় ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রামে ৩০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়া অফিস জানায়, অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে প্রথমে নিম্ন পরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরো ঘণীভূত হয়ে আজ সকাল ৬টায় ঘূর্ণিঝড় ‘নিভার’ এ পরিণত হয়েছে।
          দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি মঙ্গলবার পশ্চিম-উত্তর মুখে অগ্রসর হচ্ছে। মৌসম ভবন সূত্রে খবর, পুদুচেরি থেকে ৪১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং চেন্নাই থেকে ৪৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে সেটি।
           হাওয়া অফিস সূত্রে খবর, নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়াচ্ছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫৫-৬৫ কিলোমিটার। এটি যত অগ্রসর হবে আরও শক্তি সঞ্চয় করবে বলে মৌসম ভবন জানিয়েছে। মঙ্গলবার সকালে এর গতিবেগ ঘণ্টায় ৮৫ কিলোমিটারে পৌঁছবে বলে জানানো হয়েছে। সেটা আরও শক্তি সঞ্চয় করে ‘প্রবল ঘূর্ণিঝড়ের’ রূপ নিয়ে বুধবার বিকেলের দিকে মামাল্লাপুরম এবং কারাইকলের মাঝে আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাস। সে সময় ঘূর্ণিঝড় নিভার-এর গতিবেগ হতে পারে ঘণ্টায় ১১০-১১০ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিলোমিটারও। পুদুচেরিতে আগামী তিন দিনের জন্য ১৪৪ ধারা করেছে প্রশাসন। চেন্নাইয়ের হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘নিভার’-এর মারাত্মক প্রভাব পড়বে ভিলুপুরম, কাড্ডালোর, পুদুচেরি এবং চেন্নাইয়ে।
                 এটি ভারতের দক্ষিণ উপকূলে আঘাত হানলেও এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি হতে পারে। ইতোমধ্যে চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারে অবস্থানরত নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
           আবহাওয়া অধিদপ্তর বলছে, গভীর নিম্নচাপটি আজ সকাল ছয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬৬৫ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৫০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে অবস্থান করছিল।ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার রয়েছে। এটি দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে।
          ভারতের আবহাওয়া অধিদপ্তর গতকাল সোমবার জানিয়েছে, ঘূর্ণিঝড়টি ভারতের দক্ষিণাঞ্চলের অন্ধ্র ও তামিলনাড়ু রাজ্যের উপকূলে আঘাত করতে পারে।বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘূর্ণিঝড় প্রভাবে আগামীকাল বুধবার আবারও বৃষ্টি শুরু হতে পারে। দেশের বেশির ভাগ এলাকার আকাশ মেঘলা থাকতে পারে। এ ধরনের মেঘলা আবহাওয়া  আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিরাজমান থাকতে পারে।

No comments:

Post a Comment