টিএনই ডেস্ক : দেশের বর্তমান আর্থিক পরিস্থিতি দেখে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গত এক বছরে পলিসি রেট অনেকটাই কমিয়েছে ৷ এরপর দেশজুড়ে সমস্ত ব্যাঙ্ক তাদের সেভিংস অ্যাকাউন্টে সুদের হার অনেকটাই কমিয়ে দিয়েছে ৷ফিক্সড ডিপোজিটে সঞ্চিত সুদের অর্থে যাঁদের সংসার খরচ নির্ভরশীল আজ তাঁরা এক কঠিন চ্যালেঞ্জের মুখে। কারণ দিনের পর দিন আমানতে সুদের হার কমেই চলেছে। চলতি নভেম্বর মাসে অন্তত তিনটি বৃহৎ ব্যাংক FD-তে সুদের উপরে কোপ বসিয়েছে। এক্ষেত্রে অধিকাংশ বড় ব্যাংক যখন ৬ শতাংশের অনেক নীচে নামিয়ে এনেছে সুদের হার তখন সেভিংস অ্যাকাউন্টের অবস্থা তথৈবচ। সাধারণত মধ্যবিত্তরা সবচেয়ে বেশি সেভিংস অ্যাকাউন্ট ব্যবহার করে থাকে ৷ এই অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স রাখার জন্য প্রত্যেক ব্যাঙ্কের আলাদা আলাদা নিয়ম থাকে ৷ভারতীয় রিজার্ভ ব্যাংকের অনুমতি নিয়ে গ্রাহকদের পরিষেবা দিচ্ছে একাধিক স্মল ফাইন্যান্স ব্যাংক। এর মধ্যে Equitas Small Finance Bank (ESFB) অন্যতম।
সম্প্রতি শুধুমাত্র মহিলাদের জন্য একটি সেভিংস অ্যাকাউন্ট প্রকল্প চালু করেছে এই বেসরকারি ব্যাংকটি। যার পোশাকি নাম Eva দেওয়া হয়েছে। এই Eva সেভিংস অ্যাকাউন্টে ৭ শতাংশ সুদ দিচ্ছে চেন্নাই ভিত্তিক এই স্মল ফাইন্যান্স ব্যাংকটি।
ভারতের ব্যাংকিং ক্ষেত্রে 'ইভা' একটি ইউনিক সেভিংস অ্যাকাউন্ট। এর মাধ্যমে ভারতীয় মহিলাদের স্বাস্থ্য, সম্পদ এবং সমৃদ্ধির প্রতি বিশেষ খেয়াল রাখা হয়েছে বলে ESFB-এর বিবৃতিতে মন্তব্য করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে যে, 'Eva সেভিংস অ্যাকাউন্টে আমানতে ৭ শতাংশ সুদের পাশাপাশি গ্রাহকরা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং টেলিফোনের মাধ্যমে মহিলা ডাক্তার, গাইনোলজিস্ট এবং মনরোগ বিশেষজ্ঞের আন-লিমিটেড পরামর্শ নেওয়ার সুযোগ পাবেন।'সেভিংস অ্যাকাউন্টে ৭ শতাংশ সুদ ছাড়াও মহিলা গ্রাহকদের জন্য Equitas স্মল ফাইন্যান্স ব্যাংক নানা বিশেষ অফার ঘোষণা করেছে। প্রসেসিং ফি মকুব এবং গোল্ড লোনে সুদের হারে ছাড় এবং লকারে ২৫ থেকে ৫০ শতাংশ ছাড়।
No comments:
Post a Comment