টিএনই ডেক্স : মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নয়া পদের কথা ঘোষণা করলেন। মধ্যপ্রদেশের গরুদের নিরাপত্তা দেওয়ার জন্য তৈরি হল ' গো মন্ত্রক '( Gau cabinet)। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং আজ এ কথা টুইট করে এই কথা বলেছেন। তিনি জানিয়েছেন ২২ নভেম্বর গোপাষ্টমীর তিথিতে দুপুর ১২ টা নাগাদ গো মন্ত্রকের প্রথম বৈঠকের সময় নির্ধারণ করা হয়। আজ সকালে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর এইকথা ঘোষণা করেন। আরও জানিয়েছে, এই মন্ত্রকের অন্তর্গত থাকবে পশুপালন, বন, পঞ্চায়েত ও গ্রামীন বিকাশ, গৃহ , কিষাণ কল্যাণ বিভাগ।
সালটা ২০১৭ দেশের মধ্যে প্রথম মধ্যপ্রদেশের আগর মালোয়ায় 'কামধেনু গো অভয়ারণ্য' নির্মাণ করা হয় । এটি ছিল গো অভয়ারণ্য। ' কামধেনু গো অভয়ারণ্য' তৈরি করতে ৩২ কোটি টাকা খরচ হয়েছে। গো মন্ত্রকের জন্যও বৈঠক হবে আগর মালোয়াতে।
মধ্যপ্রদেশের সরকার বিগত আগস্ট মাসে বার্ষিক ১ কোটি টাকা বরাদ্দ করেছেন রাজ্যের সরকারি গো শালার জন্য। সরকারি গো শালায় গরুর সংখ্যা ১ লক্ষ্য ৮০ হাজার। হিসেব করলে হয় দৈনিক ১.৬ টাকা। আগের বছর ছিল ২০ টাকা। আগের আর্থিক বর্ষে পশুপালনের বিভাগের ক্ষেত্রে ১৩২ কোটি টাকা ছিল। তার বাজেটের ৯০ শতাংশ কমে গিয়েছে। এই বিষয়ে রাজ্যে বিতর্ক আরম্ভ হয়েছে। মুখ্যমন্ত্রী শিবরাজ সরকারের এই পদক্ষেপ বেশ চর্চিত। যে পরিমাণ টাকা বরাদ্দ হয়েছে তাতে যদি অন্য খাতের খরচ বাদ দেওয়া হয় তাও গরুদের খাদ্যের যোগানে অসুবিধাৱ সৃষ্টি হবে।
No comments:
Post a Comment