টিএনই ডেস্কঃ স্কুল-কলেজ বন্ধ বহু মাস ধরে , প্রায় ৮ মাস হয়ে গেল পড়াশোনা থেকে প্রত্যেক পড়ুয়া বিচ্ছিন্ন হয়ে আছে। প্রশ্ন ছিল অনেক মানুষের মনেই যে , স্কুল কলেজ ইউনিভার্সিটি আবার কবে চালু হবে।
ত্রিপুরা সরকার ঘোষণা করল স্কুল-কলেজ খুলে দেওয়ার কথা , স্কুলের ক্ষেত্রে অবশ্য শুধুমাত্র দশম শ্রেণীর ক্লাস শুরু হবে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হচ্ছে।
করোনার জেরে বন্ধ ছিল প্রত্যেকটি স্কুল-কলেজ। তাই সবাই সিলেবাস থেকে অনেকটা পিছিয়ে পড়েছে। করোনা কে পাশে রেখে ত্রিপুরা সরকার খুলতে চলেছে স্কুল কলেজ।
করোনার জেরে মার্চের মাঝামাঝি সময় থেকে দেশের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। শিক্ষা দপ্তরের উচ্চস্তরের কমিটির এক সদস্য বলেন, এত মাস পর কোভিড পরিস্থিতি বিবেচনা করে আমরা স্কুলের দশম দ্বাদশ শ্রেণী সমস্ত সরকারি ডিগ্রী, পেশাদারী, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গুলি ডিসেম্বর থেকে খোলার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরো জানান, শিক্ষা দপ্তরের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে পয়লা ডিসেম্বর স্কুল খোলার ১৫ দিন পর পরিস্থিতি বিবেচনা করে নবম শ্রেণির ক্লাস শুরু করা হবে। কলেজের ক্ষেত্রে প্রথমে অনার্স ও প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হবে।
স্কুল-কলেজ খোলার কথা শুনে অনেক অভিভাবকের মনে নানা রকম প্রশ্ন জাগবে। এতদিন পর স্কুল-কলেজ পড়ুয়া যাবে সেখানে তারা আদৌ সাবধানে থাকবে কিনা। কোভিডের কারণে সাবধানতা নিয়ে সবার মনে সংশয় থেকেই যাচ্ছে।
শেষ রিপোর্ট অনুযায়ী, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৩২৫৭৮ এরই মধ্যে এখনও পর্যন্ত ৩৬৭ জনের মৃত্যু হয়েছে।
রাজ্যের ৪৪০০টি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল আছে। কোভিড আবহে পঠন-পাঠন চালিয়ে যেতে শিক্ষাদপ্তর অনলাইন ক্লাস নেওয়ার পাশাপাশি স্থানীয় টিভি চ্যানেলে ভিডিও লেকচার ক্লাসের আয়োজন করেছিলেন। সম্প্রতি এক নির্দেশিকায় ডিরেক্টর অফ সেকেন্ডারি এডুকেশন জানিয়েছেন, স্থানীয় টিভি চ্যানেল নবম-দশম শ্রেণীর লেকচার আজ থেকে শুরু করবেন, যা ২৬শে ডিসেম্বর পর্যন্ত চলবে।
No comments:
Post a Comment