চিকেন আলা কিভ: মুখে পড়লেই গায়েব! কিভাবে বানাবেন ?
টিএনই ডেক্স; উনিশ শতকের অতি জনপ্রিয় খাবার চিকেন আলা কিভ। মুখে দিলেই গায়েব। দেখে অনেকের মনে হতে পারে কাটলেট। কিন্তু এক কামড়ে মাখনের মত মুখ থেকে পেটে। কিন্তু চিকেন আলা কিভের সৃষ্টি নিয়ে বিতর্ক রয়েছে। এই রেসিপির সৃষ্টিকর্তা বলে দাবি ইউক্রেন, ফ্রান্স এবং রাশিয়া। রাশিয়ার সমস্ত রেস্তোরাঁয় এই ডিস অত্যন্ত জনপ্রিয়। রাশিয়ার জনপ্রিয় ডিস কি এই দেশে কি পাবেন না? কলকাতার অনেক রেস্তোরাঁয় এই ডিস পাওয়া যায়। এই ডিস খাওয়ার জন্য রেস্তোরাঁ কেন আপনার রান্না ঘরে বানিয়ে ফেলুন। কিভাবে বানাবেন চিকেন আলা কিভ? জেনে নিন পদ্ধতিত:-
চিকেন আলা কিভ বাড়ানোর জন্য কি কি দরকার-
১) চিকেন ব্রেস্ট ( চিকেনের পাতলা পাতলা টুকরো)
২) মাখন( ১০০ গ্রাম)
৩) পার্সলে পাতা কুঁচি ( ২ চা চামচ)
৪) পরিমাণ মতো নুন
৫) গোলমরিচ গুঁড়ো (১/২ চা চামচ)
৬) ময়দা
৭)রসুনবাটা
৮)১ টি ডিম
৯) ব্রেড ক্রাম্বস
বানানোর পদ্ধতি -
চিকেন পাতলা পাতলা করে কেটে নিন। তারপর নুন, গোলমরিচ গুঁড়ো, রসুনবাটা, পার্সলে পাতার টুকরো এই সমস্ত উপকরণ দিয়ে ভালো করে ম্যারিনেট করুন। দু'টি লম্বা বাটার পিস করে নিন। দু'টি বাটার পিসের মাঝে ম্যারিনেট করে রাখা একটি পিস ভরে দিয়ে ভালোভাবে রোল করুন। রোল করা হয়ে গেলে, ওই রোলটি ৩০ মিনিট ফ্রিজে ভরে রাখুন। অন্যদিকে একটি বাটিতে ডিম ফাটিয়ে রাখুন, আর একটা বাটিতে ময়দা মাখিয়ে রাখুন, অন্য বাটিতে ব্রেড ক্রাম্বস।
৩০ মিনিট হয়ে গেলে রোলটিকে ফ্রিজ থেকে বের করে বাটিতে মাখিয়ে রাখা ময়দাতে রোলটি মাখিয়ে নিন। তারপর ডিমের গোলা বাটিতে ডুবিয়ে নিন। তারপর ভালোভাবে ব্রেড ক্রাম্বস মাখিয়ে নিন। এভাবে দু'বার কোটিং করা হয়ে গেলে। প্যানে তেল গরম করতে দিন। তেল গরম হওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিন। ভালোভাবে ভাজা হয়ে গেলেই রেডি চিকেন আলা কিভ।এই রেসিপিটির সঙ্গে ব্রাউন রাইস দারুণ খেতে লাগে। অবশ্যই রেসিপিটি ট্রাই করুন।

No comments:
Post a Comment