শুষ্ক ত্বক! ভাবছেন কীভাবে ঝলমলে করে তুলবেন? জানুন বিস্তারে - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Sunday, November 22, 2020

শুষ্ক ত্বক! ভাবছেন কীভাবে ঝলমলে করে তুলবেন? জানুন বিস্তারে

শুষ্ক ত্বক! ভাবছেন কীভাবে ঝলমলে করে তুলবেন? জানুন বিস্তারে




টিএনই ডেক্স;  শীতের আগমন ঘটে গেছে। সেই কারণে রুক্ষ শুষ্ক হয়ে থাকে ত্বক। তার জন্য আপনি কি না ব্যবহার করেছেন। কিন্তু ঘরের মধ্যে যদি জিনিস থাকে তাহলে বাইরে গিয়ে কেনার কি দরকার । দুধের উপকারি গুণাবলীর সঙ্গে সকলেই কম বেশি পরিচিত।
             দুধ স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। দুধ ব্যবহার আহারের ক্ষেত্রে বেশি ব্যবহারিত হয়ে থাকে। শুধুমাত্র স্বাস্থ্যের ক্ষেত্রে নয়, রূপচর্চার জন্যও দুধ দারুনভাবে উপকারী। দুধ নষ্ট হয়ে গেলে সেই দুধ আর আহারযোগ্য থাকে না কিন্তু রূপচর্চার ক্ষেত্রে কাঁচা দুধ বা নষ্ট দুধ দুটোয় সমানভাবে উপকারী। দুধ ত্বকের বলিরেখা কমানোর জন্য ভালো কাজ করে, ত্বক মোলায়েম করতে সাহায্য করে। তাছাড়াও ডার্কস্পট  ওঠাতেও দারুন ভাবে সাহায্য করে।
  








জেনে নেওয়া যাক দুধ কিভাবে কাজ করে -           

  ত্বক মোলায়েম রাখা -
      আগে রাজা-রানীরা দুধে স্নান করত। কিন্তু এখন এটা সম্ভব নয়। দুধ ময়শ্চারাইজার হিসাবে দারুনভাবে কাজ করে। শীতে শুষ্ক ত্বক নরম মোলায়েম রাখে। যখন ফেসপ্যাক ব্যবহার করবেন তার সঙ্গে দু'ফোঁটা দুধ মিশিয়ে দিন। তাহলেই শুষ্কতা রুক্ষতা চলে যাবে।
   
  ডার্কস্পট মেটাতে উপকারী -
          সারাদিন যদি রোদে কাজ করেন তাহলে অতি বেগুনি রশ্মির ফলে আপনার ত্বকে কালো ছাপ পড়তে পারে। আর রোদের এই কালো দাগ গায়েব করতে দুধের মধ্যে অবস্থিত ল্যাকটিক অ্যাসিড ভালো কাজ করে। শীতল দুধ তুলোতে ভিজিয়ে কিছু সময় মুখে লাগিয়ে ধুয়ে নিন।
   
  বলিরেখা গায়েব
           বয়স যত বাড়ে ততই বয়সের ছাপ ত্বকের মধ্যে পড়ে। আবার অনেকের বয়স হওয়ার আগে ভাগে বয়সের ছাপ পড়ে যায়। তার কারণ ত্বকের যত্ন না নেওয়া। দুধ ত্বকের ক্ষেত্রে খুবই উপকারী। বলিরেখা কমাতে ও ত্বক নরম রাখার জন্য ভালো কাজ করে থাকে।

   ক্লিনজার -
     দুধ ক্লিনজার হিসেবে ভালো কাজ করে। দুধ দিয়ে মুখ পরিষ্কার করলে ধুলোবালি, নোংরা, অতিরিক্ত তেল দূরে চলে যায়। দুধে নানা প্রকার ভিটামিন থাকে যা অত্যন্ত উপকারী।

 ফেসপ্যাক -
      দুধের সঙ্গে সামান্য মতো বেসন নিয়ে গুলে নিন। তারপর নগন্য হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন। তারপর ধুয়ে ফেলুন এটি সপ্তাহে দু'দিন করতে হবে।

     উজ্জ্বল ত্বক -
  ‌ ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে দুধে চন্দন গুঁড়ো গুলে নিন। দিয়ে মুখে লাগিয়ে নিন।১০  মিনিট লাগানো হলে আলতো ভাবে হাতে ঘষে জল দিয়ে ধুয়ে নিন। তার ফলে ত্বকে যে মৃত কোষ গুলি থাকে তা গায়েব হয়ে যায়।

No comments:

Post a Comment