লাভ জিহাদ! দোষী সাব্যস্ত হলেই ৫ বছরের জেল, কড়া ব্যবস্থা যোগী সরকারের
টিএনই ডেস্ক; বেশ কয়েকদিন ধরে একটি নাম বারবার কানে শোনা যাচ্ছে তা হল 'লাভ জিহাদ' । লাভ জিহাদ রুখতে বিভিন্ন রাজ্য আইন তৈরি করতে চলেছে। রাজ্যগুলি হল - মধ্যপ্রদেশ, হরিয়ানা, উত্তরপ্রদেশ, অসম ও কর্ণাটক। ইতিমধ্যে উত্তরপ্রদেশ সরকার লাভ জিহাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করল। বেআইন -ই ভাবে ধর্মান্তর করার জন্য ধর্মান্তর বিল অনুযায়ী কাউকে দোষী প্রমাণিত করা হলে ৫ বছরের জেল হবে।
সংঘ পরিবার দাবি করেন, ভিন ধর্মে বিয়ে হচ্ছে ঠিকই, কিন্তু অন্তরালে চলছে ধর্মান্তর অভিযান। এই অভিযান বন্ধ করার জন্য আইনই পদক্ষেপ গ্রহণ করবে আগেভাগেই সে কথা বলেছিলেন যোগী সরকার অর্থাৎ উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ইতিমধ্যে সে কাজ করলেন।
হরিয়ানা স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে কমিটি গঠন করেন। মধ্যপ্রদেশ সরকার এমনকি আইনি পদক্ষেপ নেবেন। মধ্যপ্রদেশ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি বলেন, 'লাভ জিহাদ' -এর বিরুদ্ধে বিধানসভায় তিনি 'ধর্ম স্বতন্ত্র বিল' আনতে চলেছে তাঁর সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এই বিলে দোষী সাব্যস্ত হলে তাঁকে পাঁচ বছরের সাজা দেওয়া হবে।
অপরপ্রান্তে হরিয়ানা সরকার এই ধরনের আইনের কথা ভাবছেন। হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদি কেউ প্রলোভন দেখায় বা ষড়যন্ত্র করে ধর্মান্তরের চেষ্টা করে তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

No comments:
Post a Comment