টিএনই ডেস্ক : ৬০ বছর বা তার বেশি বয়স্ক লোকশিল্পীদের পেনশন দেওয়া হবে। যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে পেনশনের ব্যবস্থা করা হবে প্রতিশ্রুতি কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়র।
কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় একথা বলেছেন দক্ষিণ চব্বিশ পরগনায় এক জনসভাতে। দাবির সঙ্গে বলেন, রাজ্যে কাছে কোনরকম সাহায্য না নিয়ে এই প্রকল্প চালু হবে আগামী মাস থেকেই।
মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনার জনসভাতে বলেন, 'বৃদ্ধ বয়সে যখন শিল্পীরা আর খোল বাজাতে পারেন না, গলা থেকে আওয়াজ বেরোয় না, তখন শিল্পীদের পরিবার চালানো মুশকিল হয়ে যায়। পরিবারের কাছে বোঝা হয়ে ওঠেন তাঁরা। তাঁদের কিছু হলেও পেনশন পাওয়া উচিত’।
তিনি দাবি করেন, 'একথা যখন আমি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বলি, তাঁরা বলেন চিন্তা কোরো না। এখন আমরা কিছু লোককে পেনশন দিচ্ছি। সরকারে এলে সবাইকে পেনশন দেবো’।
ইতিমধ্যে ১২০০ জন কে নিয়ে সূচিপত্র হয়েছে। সামনের মাস থেকে তাঁরা পেনশন পেতে চলেছে। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, 'কেন্দ্রীয় সরকার রাজ্যের কাছে শিল্পীদের তালিকা চেয়েছিল। রাজ্য সরকার সূচি পাঠায়নি’।
আগেও ' পিএম কিষাণ' ছাড়াও একাধিক যোজনাতে রাজ্যের সাহায্য পাওয়া যায়নি। এই নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। ওই তালিকাতে যুক্ত হলো লোকশিল্পীদের ভাতাও
No comments:
Post a Comment