আবারও পতন হল অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং দেশের প্রবীণ নেতা তরুণ গগৈর - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Monday, November 23, 2020

আবারও পতন হল অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং দেশের প্রবীণ নেতা তরুণ গগৈর

টিএনই ডেস্ক : করোনায় আক্রান্ত দেশের বহু মানুষ। পতন ঘটেছে অনেক খ্যাতনামা মানুষদের, আজ সেখান থেকে আবারো একজনের পতন ঘটল।

প্রয়াত হলেন তরুণ গগৈ, তিনি ছিলেন অসমের  প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেসের প্রবীণ নেতা। এই করোনা কে হারিয়ে উঠতে পারলেন না তিনি। বহুদিন লড়াইয়ের পরও হার মানলেন অসমের মুখ্যমন্ত্রী। 

করোনাই আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি হন টানা ৬০ দিন লড়াইয়ের পর মৃত্যুর কাছে হার মানেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেসের প্রবীণ নেতা তরুণ গগৈ। বয়স হয়েছিল ৮৩ বছর তাও তিনি হাল ছাড়েননি। ১৯৭১ সালে তিনি প্রথমবার লোকসভায় নির্বাচিত হন এরপর ১৯৭৭, ১৯৮৩ এবং ১৯৯১ সালে লোকসভার সদস্য হিসেবে নির্বাচিত হন পরে তিনি আরও নানান পদে দায়িত্ব গ্রহণ করেন ২০০৬ সালের নির্বাচনেও তরুণ গগৈ নেতৃত্বাধীনে ভারতীয় জাতীয় কংগ্রেস পুনরায় জয় লাভ করে এবং দ্বিতীয়বারের জন্য অসমের মুখ্যমন্ত্রী পদে অভিষিক্ত হন। 

তরুণ বাবু আক্রান্ত হন ২৫ শে আগস্ট। টানা দু'মাস তিনি হাসপাতালে ভর্তি থাকেন তারপর তিনি ছাড়া পান। সবার ধারণা ছিল করোনা থেকে মুক্তি ঘটেছে তরুণ বাবুর। 

বর্তমানে করোনার নির্দিষ্ট কোন লক্ষ্মন দেখা যাচ্ছে না। করোনা হওয়ার সাথে সাথে আরও নানা রকমের রোগ শরীরে বাসা বাঁধছে ঠিক একই রকম তরুণ বাবুর সাথে ঘটে। 

করোনামুক্ত হলেও তার শরীরে নানা রকম জটিল রোগ দানা বাঁধতে শুরু করে একের পর এক অঙ্গ বিকল হতে শুরু করে গত ১০ নভেম্বর তাই তাকে ফের হাসপাতালে ভর্তি করানো হয়। 

সোমবার সকালে তার ঘনিষ্ঠ অনুগামী তথা অসমের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, তাঁর শারীরিক অবস্থা ক্রমশ জটিল হচ্ছে। রবিবার থেকে আগামী ৭২ ঘণ্টায় সঙ্কটজনক ছিল। তরুণ বাবুর চিকিৎসকরা ধরে রেখেছিলেন তবে শেষ রক্ষা করতে পারলেন না। 

গুহাটি হাসপাতালের চিকিৎসকেরা জানান, তার চেতনা ফেরাতে তিনি যাতে চিকিৎসায় সাড়া দেন তার জন্য সবরকম চেষ্টা করা হয়েছিল দীর্ঘদিন ধরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল দুমাস পর আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তরুণ বাবু যেখানেই থাকুক না কেন আমরা সবাই তার আত্মার শান্তি কামনা করি।

No comments:

Post a Comment