ডিসেম্বর মাসের শুরুর দিকেই আমেরিকায় চালু হবে কোভিড টিকাকরণ প্রক্রিয়া - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Monday, November 23, 2020

ডিসেম্বর মাসের শুরুর দিকেই আমেরিকায় চালু হবে কোভিড টিকাকরণ প্রক্রিয়া

ডিসেম্বর মাসের শুরুর দিকেই আমেরিকায় চালু হবে কোভিড টিকাকরণ প্রক্রিয়া

      টিএনই ডেস্ক  :  চলতি বছর ডিসেম্বর মাসের শুরুর দিকেই আমেরিকায় চালু হবে কোভিড টিকাকরণ প্রক্রিয়া, রবিবার এমনটাই ঘোষণা করেছেন মার্কিন প্রশাসনের অপারেশন ওয়ার্প স্পিড প্রকল্পের মুখ্য পরামর্শদাতা মনসেফ স্লাউই।








          ইতিমধ্যে জরুরি ভিত্তিতে প্রয়োগের উদ্দেশ্যে চূড়ান্ত পর্বের ট্রায়ালের অন্তর্গত তাদের তৈরি ভ্যাকসিন অনুমোদনের আবেদন এফডিএতে জমা দিয়েছে ফাইজার ইনকর্পোরেটিভ এবং সহযোগী সংস্থা বায়োএনটেক এসই। অন্যদিকে, একই প্রযুক্তি ব্যবহার করে কোভিড টিকা তৈরি করেছে মডার্না।
          স্লাউই সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন যে টিকাকরণ কেন্দ্রে ২৪ ঘণ্টার মধ্যে দ্রুত ভ্যাকসিন সরবরাহ করার অনুমোদন দিয়েছে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন দফতর এফডিএ। জানা যাচ্ছে, ফাইজার এবং মডার্না তাদের তৈরি ভ্যাকসিন ৯৫% কার্যকরী ঘোষণা করার পরে এই দু’টি অনুমোদনের উদ্দেশে ৮-১০ই ডিসেম্বর পর্যন্ত বৈঠকে বসবেন এফডিএ’র টিকা বিশেষজ্ঞরা।
        ফাইজারের তৈরি ভ্যাক্সিনের ট্রায়াল শুরু হয় গত ২৭জুলাই। নভেম্বরের ১৩তারিখ পর্যন্ত মোট ৪১,১৩৫জন স্বেচ্ছাসেবীকে এই টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। একই প্রযুক্তি ব্যবহার করে কোভিড টিকা তৈরি করেছে মডার্নাও। অন্য দিকে, চলতি বছরে বিশ্বজুড়ে ৫ কোটি টিকার ডোজ উৎপাদনের আশ্বাস দিয়েছে ফাইজার। ২০২১ সালের শেষে তারা ১৩০ কোটি ডোজ উৎপাদন করবে বলেও জানিয়েছে।

No comments:

Post a Comment