সীমান্তে সংঘর্ষ বিরতি লঙ্ঘন অব্যাহত, নিহত দুই জওয়ান - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Friday, November 27, 2020

সীমান্তে সংঘর্ষ বিরতি লঙ্ঘন অব্যাহত, নিহত দুই জওয়ান

টিএনই ডেস্কঃ সীমান্তে লংঘন হয়েছে সংঘর্ষবিরতি। গুলি গালাজ হয়েছে অনেক, অনেক সেনা জওয়ান প্রাণ হারিয়েছেন। 

শুক্রবার রাজৌরি সুন্দরবনির সেক্টরে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে দুজন ভারতীয় সেনা জওয়ান প্রাণ হারিয়েছেন এবং অনেক জওয়ান জখমও আছেন।

প্রতিরক্ষা ও জনসংযোগ অফিসার লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ জানান, পাক গুলি চালনায় মারাত্মক জখম হয়েছেন প্রেম বাহাদুর খাতরি ও সুখবীর সিং নামে দুইজন। পরে তারা মারা যান। 

আবার অন্যদিকে সেনাবাহিনী দের কাছ থেকে অন্যরকম উক্তি শোনা যাচ্ছে। তারা জানান, পাকিস্তানি সেনাবাহিনী বিনা প্ররোচনায় ২৭ শে নভেম্বর রাজৌরি সুন্দরবনী সেক্টরে নিয়ন্ত্রণরেখায় গুলি চালায় সঙ্গে সঙ্গে শত্রু পক্ষের হামলায় জবাব দেন আমাদের জওয়ানরাও। 

এইগুলি গালাজের মধ্যে মারাত্মকভাবে জখম হয় দুই জওয়ান। পরে তারা শেষনিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল রাতে পুঞ্চেও যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান সেনাবাহিনী। তাদের গুলিতে নিহত হন ভারতীয় সেনাবাহিনীর সুবেদার স্বতন্ত্র সিং। 

শ্রীনগরের উপকণ্ঠে পারিমপোরায় সেনার কুইক রিয়াকশন টিমের উপর সন্ত্রাসবাদীরা নির্বিচার হামলা চালায়। ২ জন প্রাণ হারান। সূত্রের খবর ভ্যানে চেপে আসা ২-৩ জন সন্ত্রাসবাদি গুলিবর্ষণ করে জনবহুল এলাকায়। জখম ২জন সেনাকে  নিকটবর্তী শরিফাবাদ ক্যাম্পের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে তাদের বাঁচানো সম্ভব হয়নি।

No comments:

Post a Comment