টি এনই ডেস্কঃ আমাদের অনেকের কাছেই রিপাবলিক টিভি চ্যানেল এবং অর্ণব গোস্বামী এই দুটিই খুব জনপ্রিয়। সেই অর্ণব গোস্বামী গত ১১ই নভেম্বর জামিন পেয়েছিলেন।
অর্ণব গোস্বামী হলেন রিপাবলিক টিভি এডিটর ইন চিফ। জামিন তো পেয়েছিলেন অর্ণব গোস্বামী। তবে আবার কেন জামিনের মেয়াদ বাড়ালো সুপ্রিম কোর্ট?
১১ই নভেম্বর যেদিন অর্ণব গোস্বামীর জামিন পেয়েছিলেন সেই দিন মহারাষ্ট্র সরকারকে তিরস্কার করেছিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট সেই সুর লক্ষিত করেছে।
আদালত স্পষ্টভাবে জানিয়েছেন, ফৌজদারি আইন যেন নির্দিষ্ট ক্ষেত্রে হয়রানির অস্ত্র না হয়ে ওঠে সে ব্যাপারটা নিশ্চিত করতে হবে।সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ও নিম্ন আদালতকে একদিনের জন্য কারো ব্যক্তি স্বাধীনতা হরণ করা কাম্য নয় বলে জানায় শীর্ষ আদালত আদালত এর বক্তব্য কোন ব্যক্তির জন্য আদালতে দরজা কখনোই বন্ধ হওয়া উচিত নয়। বিশেষ করে যদি রাষ্ট্রের ক্ষমতার অপব্যবহারের বিষয়টি প্রাথমিকভাবে এর সঙ্গে জড়িত থাকে।
অর্ণব গোস্বামী কে কেনইবা জামিন দেওয়া হয়েছে সেটি পরিস্কার করে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি ডি আই চন্দ্রচূড় জানান, প্রমাণ লোপাট কিংবা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সম্ভাবনা নেই অভিযুক্তের। জামিন দেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলি বিবেচিত হয় বলে জানান তিনি , পাশাপাশি তার অপরাধের সঙ্গে রাষ্ট্রীয় সংঘাতের বিষয়টিও বিবেচনা করা হয় বলে জানিয়েছেন বিচারপতি।
এমনকি এর পাশাপাশি নানা রকমের অভিযোগ উঠে আসছে অর্নব গোস্বামীর বিরুদ্ধে। ইন্টেরিয়র ডিজাইনার অন্বয় মালিক এবং কুমুদ মালিকের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে অর্নব গোস্বামীর বিরুদ্ধে। ২০১৮ সালের মামলায় তাকে গ্রেপ্তার করেছিল মুম্বাই পুলিশ, এ মামলায় অভিযুক্ত হলেন ফিরোজ শেখ ও নিতিশ সারোদা।
No comments:
Post a Comment