ডিসেম্বরের মধ্যে স্বাস্থ্যসাথীর আওতায় গোটা রাজ্য, নবান্ন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Thursday, November 26, 2020

ডিসেম্বরের মধ্যে স্বাস্থ্যসাথীর আওতায় গোটা রাজ্য, নবান্ন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

টিএনই ডেস্কঃ   বিগত কয়েক বছরে সরকারি প্রচুর প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সকলেই সরকারি প্রকল্পের সুবিধা পাবেন এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। 

অন্যান্য বছরে শুরু করেন কোন না কোন নতুন প্রকল্প।এ বছর নতুন চালু হলো স্বাস্থ্য সাথী কার্ড এর ব্যবস্থা। কিভাবে কার্ডের জন্য আবেদন কিভাবে ব্যবহার করা যাবে স্বাস্থ্য সাথী কার্ড তাও জানিয়ে দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি স্বাস্থ্য সাথী কার্ড টি প্রকাশ করেন। কিছুদিনের মধ্যেই  আবেদনকারীদের হাতে হাতে চলে যাবে স্মার্ট কার্ড। বর্তমানে স্বাস্থ্য সাথী কার্ড টি স্মার্ট কার্ডের রূপান্তরিত করা হয়েছে। প্রত্যেকটা কার্ড ১লা ডিসেম্বর থেকে চালু হয়ে যাবে পরিবারের অভিভাবক এর নামে ৫ লক্ষ টাকার বীমা সংক্রান্ত কার্ড দেখিয়ে রাজ্যের সমস্ত হাসপাতালেই শুধু নয় এমনকি ভেলোর এবং এমসেও চিকিৎসা করানো যাবে। 

মুখ্যমন্ত্রীর প্রিয় নীল রং দিয়েই এই কার্ডটি তৈরি করা হয়েছে। সেদিনের বৈঠকে কার ছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ ঘোষণা দিনে করেছেন। শুরু হবে অঙ্গনারী কেন্দ্রের কর্মীদের জন্য পূর্বঘোষিত বেতন বৃদ্ধি, তারা নতুন বছর থেকে অতিরিক্ত ১০০০ টাকা করে হাতে পাবেন। 

তিনি আরও জানান এবার দ্রুততার সঙ্গে স্বাস্থ্যসাথী সহ নানা রাজ্য সরকারের প্রকল্প ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কথা বললেন। তিনি জানালেন যে আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন ব্লকে ক্যাম্প করা হবে সরকারের তরফে সেখানে যে যা সুবিধা পাননি অথচ প্রত্যাশা করছেন তার জন্য আবেদন করতে পারবেন সহজেই কাজটি পূরণ হবে। 

শুধু স্বাস্থ্য সাথী কার্ডে তিনি থেমে থাকেননি তার সাথে আরও জানান কেন্দ্রের আয়ুষ্মান ভারত যোজনাও শামিল আছে তার বক্তব্য আয়ুষ্মান প্রকল্প কেন্দ্রে চিকিৎসার ৬০%খরচ দেয় ৪০% আমাদেরই দিতে হয় আর আমাদের প্রকল্পে ১০০% খরচই দিয়ে আমরা এতে অনেক বেশি মানুষ উপকৃত হন। প্রত্যেকটি প্রকল্পও সুষ্ঠুভাবে পালন করতে চান। মুখ্যমন্ত্রী তবে প্রত্যেকটি সরকারি কাজ তাই হতে কিছুটা সময় লাগতে পারে বলে তিনি জানান।

No comments:

Post a Comment