মাদকচক্রে দু মাস আগে গ্রেফতার ধর্মা প্রোডাকশনের এক্সিকিউটিভ প্রডিউসার,জামিন পেল আজ - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Thursday, November 26, 2020

মাদকচক্রে দু মাস আগে গ্রেফতার ধর্মা প্রোডাকশনের এক্সিকিউটিভ প্রডিউসার,জামিন পেল আজ

টিএনই ডেস্ক ঃ     গত কয়েক মাস ধরেই মাদকচক্রে কে কে জড়িয়ে আছেন?কে কে এর সঙ্গে পুরোপুরি ভাবে যুক্ত? তাদের নিয়ে বেশ আলোচনা চলছে। সুশান্তের মৃত্যুর পরই বলিউডে অনেক তারকারই  জীবনের মোড় ঘুরে গেছে জীবনে। 

গত ২৬শে সেপ্টেম্বর কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থার হাতে গ্রেফতার হয়েছিল ধর্মা প্রোডাকশন এর এক্সিকিউটিভ প্রডিউসার ক্ষিতীশ রবি প্রসাদ। আজ দীর্ঘ দু'মাস জেলবন্দি থাকার পর অবশেষে জামিনে মুক্তি পেল করণের সংস্থার এই কর্মী। 

এনসিবির হাত ধরেই এই ঘটনাগুলি পরিপূর্ণ হচ্ছে। গত ২৫ সেপ্টেম্বর ক্ষিতীশ এর বাড়িতে রেড করতে নিষিদ্ধ মাদক বাজেয়াপ্ত করে নারকোটিক্স কন্ট্রোল বিউরো। এরপর তার বিরুদ্ধে এনডিপিএন আইন অনুসারে একাধিক ধারায় মামলা রুজু করেন। গত দুমাস ধরে বিচার বিভাগীয় হেফাজতে ছিল ক্ষিতীশ রবি প্রসাদ।

বৃহস্পতিবার মুম্বাইয়ের বিশেষ এমডিপিএস আদালত ক্ষিতীশ এর জামিন মঞ্জুর করেছে সাথে জানিয়েছে ৫০ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে জামিন দেয়া হয়েছে ক্ষিতিশ কে এবং দেশের বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে, তাই তার পাসপোর্ট জমা দিতে বলা হয়েছে। 

এনসিবির এই কড়া পদক্ষেপ কে উড়িয়ে দিয়ে ধর্মাটিক এন্টারটেনমেন্টের এই কর্মচারী তার কৌঁসুলি সতীশ মারফতকে গ্রেফতারের পর জানান এনসিবি চাইছে, করণ জোহরকে অকারণে ফাঁসিয়ে দিক ক্ষিতীশ। তবে এটি পুরোটাই ভূয়া বলে উড়িয়ে দেন এনসিবির ডেপুটি ডিরেক্টর মুথা অশোক জৈন। তিনি জানান সব কাজ আইনের আওতায় করা হচ্ছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে কারণ জোহার জানান আমি অথবা ধর্মা প্রোডাকশন কেউই দায়ী নয় কোন মানুষ ব্যক্তিগত জীবনে কি করছে তার জন্য।  এটা ধর্মার বিরুদ্ধে ওঠা অভিযোগ নয়। করণ 'ক্ষিতীশ রবি প্রসাদ ধর্মাটিক এন্টারটেইনমেন্ট' ২০১৯ সালের নভেম্বরে এক্সিকিউটিভ হিসেবে তার চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়েছিল। 

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার সঙ্গে জড়িত মাদক কাণ্ডের তদন্তে নেমেছে এনসিবি। মাদক চক্রে বলিউডের অনেকের সন্ধান পাওয়া যাচ্ছে। জড়িয়ে আছেন অনেক খ্যাতনামা সেলিব্রিটিরা। এনসিবির দরজায় হাজিরা দিতে হয়েছে দীপিকা, সারা, শ্রদ্ধা কাপুর, অর্জুন রামপালকেও।

No comments:

Post a Comment