টি এনই ডেস্ক : ক্রিকেটার নাকি তারকা প্রশ্ন সবার মনে বাসা বাঁধছে। এখনকার ট্রেন্ড চলছে অনলাইন গেমিং। ছোটখাটো কোন গেম নয়, আই পি এল চলছে অনলাইনের মাধ্যমে।
এই অনলাইন গেমিং এর বিজ্ঞাপনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং শুধুমাত্র সৌরভ গাঙ্গুলী নয় আমাদের ভারতীয় দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলিও। দুজনের প্রসঙ্গে ভর্ৎসনা জানাল মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ।
সৌরভ গাঙ্গুলী এখন বোর্ড প্রেসিডেন্ট। শুধু তাই নয় সাথে সাথে তিনি আইপিএলে অনলাইন গেমিং এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েও কাজ করে চলেছেন। এই বিষয় নিয়েই চলছে শুনানি।
এই প্রসঙ্গে অনেকে মন্তব্য করেছেন, কেউ পক্ষে কেউ বিপক্ষে। কারণ এই ঘটনা কারো অজানা নয় আইপিএল খেলার দরুন অনেকেই মামলায় জড়িয়ে পড়েছিলেন। এই বিষয় নিয়ে চারিদিকে মানুষের মনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল।
প্রশ্ন নাকি বিভ্রাট? সৌরভ কি তারকা নাকি ক্রিকেটার? সৌরভ বিরাট তাদের দুজনেরই অনেক ভক্ত রয়েছে তাদের প্রত্যেকটা কাজই সবাই অনুসরণ করতে পারে, করাটাও স্বাভাবিক কারণ তাদেরকে অনেকে নিজের আইডেল হিসেবে মানেন।বিভ্রাটের কারণ এটাই সৌরভকে যদি এই ধরনের গেমিং এর বিজ্ঞাপনে দেখা যায় তবে কি তাদেরকে কেউ অনুসরণ করবে না?
No comments:
Post a Comment