মুখ্যমন্ত্রীর মুখ ছাড়াই ভোটে লড়বেন জোট, কড়া ভাষায় জানালেন বিমান বসু - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Monday, November 23, 2020

মুখ্যমন্ত্রীর মুখ ছাড়াই ভোটে লড়বেন জোট, কড়া ভাষায় জানালেন বিমান বসু

টিএনই ডেস্ক: ফের মমতা,ফের তৃণমূলকে  নিয়ে একজোট। বাকি দলের সাথে মুখোমুখি হয়ে দাঁড়াতে পারবে তো এই বছর তৃণমূল বিধানসভা ভোটে। বিধানসভা নির্বাচনে অনেক দলই একসাথে জোটবদ্ধ হয়ে কাজ করে চলেছে। কিন্তু সবার নিশানা তৃণমূল কেন? 

বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোটে যোগ দিয়েছে নতুন কাঁটা। অধীর রঞ্জন চৌধুরী তিনি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করার দাবিতে প্রকাশ্যে মুখ খুলছে কংগ্রেস নেতৃত্বের একাংশ। আনুষ্ঠানিক জোট প্রক্রিয়া শুরু হওয়ার আগেই অনেক খারাপ আচরণ আসছে। 

বিধানসভা নির্বাচনের আগেই কেন এত বৈঠক? এত কটাক্ষ সুরে উক্তি? উক্তি করছেন বিমান বসুও। বিমান বসুর দাবি, অতীতে পশ্চিমবঙ্গে কখনো মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করে ক্ষমতায় আসেনি বিরোধীরা। 

রবিবার আলিমুদ্দিন স্ট্রিট এর সিপিআইএমের সদরদপ্তরে ছিল ১৬ টি বাম দলের বৈঠক। সেই বৈঠকে কংগ্রেসের সঙ্গে জোট প্রক্রিয়া নিয়ে আলোচনা হয় ।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমানবাবু বলেন, কংগ্রেস একটা পৃথক দল, তাদের নেতারা কি বলছেন তা নিয়ে আমাদের মন্তব্য করা অনুচিত। আমাদের সঙ্গে তাদের এখনো জোট নিয়ে কোনো কথা হয়নি যৌথ আন্দোলন নিয়ে কথা হয়েছে যৌথ আন্দোলনের মাধ্যমে ঐক্য গড়ে তুলবে দুপক্ষ। বিমান বাবু আরো অনেক কিছুই স্পষ্ট ভাবে অন্য কোনো দলকে ইঙ্গিত করে মন্তব্য করে বললেন । 

১৯৬৭,১৯৬৯ সালে যুক্তফ্রন্ট সরকার এবং ১৯৭৭ সালে বামফ্রন্ট সরকার গঠন এর আগে কোন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ছিল না। এমনকি ১৯৭৭ সালে মানুষও জানতেন বামেরা ক্ষমতায় এলে জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হবেন ২০১১ সালেও তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় কে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করেনি তিনি বিধানসভা নির্বাচনে তৃণমূলে মমতায় মুখ্যমন্ত্রী হবে। 

বিমানবাবুর প্রত্যেকটি কথা কোথাও না কোথাও ছুরির মতো বিঁধছিল। এগুলি কি ছিল কটাক্ষ? নাকি কারোর উদ্দেশ্যে সরাসরিভাবে মন্তব্য করা।

No comments:

Post a Comment