টিএনই ডেক্স : প্যারিস জলবায়ু চুক্তি করা হয় আবহাওয়ায় বদল হওয়াকে বাধা দেওয়ার জন্য। এবার ভারত অন্য দেশদের পিছনে ফেলে সামনে এগিয়ে গেলেন। প্যারিস জলবায়ু চুক্তিতে (Paris climate agreement) যে সময় ঠিক করা হয় তার থেকে বেশি কাজ হয়েছে । একথা জি-২০ সম্মেলনেৱ ভার্চুয়াল বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেছেন। ভারতের পরিবেশ রক্ষা করার বিষয়ে এভাবে তিনি বলেন। তিনি বলেন পৃথিবীকে বাঁচানোর জন্য সবাই একসঙ্গে লড়াই করুন।
কার্বন এর মাত্রা হ্রাস করার জন্য প্রধানমন্ত্রী অপ্রচলিত শক্তির ওপর বেশি জোর দিয়েছেন। সৌর শক্তির সাহায্যে প্রত্যন্ত গ্রামগুলিতে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। এই সব বিপ্লব হল পরিবেশ বাঁচানোর বিপ্লব। অনেকটা নিঃশব্দেই চলে।
এবার জি -২০ সম্মেলনের ভার্চুয়াল বক্তৃতায় প্রধানমন্ত্রী মোদী নিজে এই সম্বন্ধে বলেন," প্যারিস জলবায়ু চুক্তিতে ভারতকে যে লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছিল, তার চেয়ে বেশি কাজ করেছে দেশ। কার্বন নিঃসরণ কমাতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এলইডি লাইট, ধোয়াহীন চুল্লির ব্যবহার বৃদ্ধি পাওয় কমেছে দূষন।" এর ফলে একদিকে যেমন কার্বনের মাত্রা বৃদ্ধি পাচ্ছে না। আবার অন্যদিকেও দেশবাসীর উপকার হবে।
তাঁর মতে করোনার ফলে পরিবেশের যে পরিবর্তন হয়েছে তা এক অভিশাপ। তার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
No comments:
Post a Comment