নার্সিংহোমে ভর্তি সভাপতি বিনয় তামাং,শারীরিক অবস্থা গুরুতর , - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Thursday, November 19, 2020

নার্সিংহোমে ভর্তি সভাপতি বিনয় তামাং,শারীরিক অবস্থা গুরুতর ,

টিএনই ডেক্স :   বৃহস্পতিবার সকালে পাহাড়ের মোর্চার ক্ষমতাধীন গোষ্ঠীর সভাপতি বিনয় তামাংকে শিলিগুড়ির মাটিগাড়া উপনগরীতে এক হাসপাতালে ভর্তি করা হয়।        ‌‌
                  আজ সকালে অসুস্থ হয়ে পড়েন সভাপতি বিনয় তামাং। অসুস্থ হওয়ার পর তাঁকে নার্সিংহোমে ভর্তি করা হয়। সেই কারণে পাহাড়বাসীর মনে একরাশ দুঃখের ভিড় জমেছে। আচমকা নেতার অসুস্থ হওয়ার কারণে সকলে চিন্তিত।
              মোর্চা সূত্র অনুসারে, তিনি আজকে দিনের প্রথম ভাগ থেকেই পেটের যন্ত্রনায় কাতরাচ্ছিলেন । সেই অবস্থা দেখে তাঁকে দার্জিলিং জেলা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে। তাঁর পরিস্থিতি দেখে চিকিৎসকরা শিলিগুড়িতে রেফার করে দেন। রেফার করার পর সেখানে ভর্তি করা হয়। অক্সিজেনের প্রয়োজন হচ্ছিল বলে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার সময় অক্সিজেন দিয়ে নিয়ে যাওয়া হয় । 
               প্রাথমিক চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষা করার পর চিকিৎসকরা বলেন, গলব্লাডারে পাথর হওয়ার কারণে এই অসম্ভব ব্যথা। সেই জন্য ২৪-৪৮ ঘন্টা পর্যন্ত পর্যবেক্ষন করা হবে। তারপর অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেওয়ার সম্ভবনা রয়েছে।
             সভাপতির সঙ্গে এসেছেন মোর্চা সচিব অনীত থাপা। এছাড়াও জিটিএ হেল্পডেক্সের প্রধান বিন্নি শর্মা এসেছেন। চিকিৎসকরা জানিয়েছেন তাঁর অবস্থা স্থিতিশীল।
           আগে তিনি একবার অসুস্থ হয়ে ছিলেন অনশন করার জন্য। কিন্তু এবার অবস্থা একটু সংকটজনক। মোর্চা নেতার অসুস্থতার খবর নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

No comments:

Post a Comment