ভারতের হুঁশিয়ারির পর ক্ষমা চাইল ট্যুইটার - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Thursday, November 19, 2020

ভারতের হুঁশিয়ারির পর ক্ষমা চাইল ট্যুইটার

ভারতের হুঁশিয়ারির পর ক্ষমা চাইল ট্যুইটার



টিএনই ডেস্কঃ  সম্প্রতি টুইটারে মানচিত্রে দেখানো হয়েছে এক চাঞ্চল্যকর দৃশ্য, মানচিত্রে লাদাখের বেশ কিছুটা অংশকে চীনের মধ্যে দেখানো হয়েছিল। যেন মনে হচ্ছিল লাদাখ চিনের অংশ। 

জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ নীতিন গোখলের  অভিযোগ, তিনি রবিবার বিমানবন্দরের সামনে একটি লাইভ ভিডিও করছিলেন। সেই সময় ধরা পড়ে ভিডিও, লোকেশনে দেখানো হচ্ছে এটা চীনের অন্তর্গত। যেটা খুবই আশ্চর্যজনক। 





এমনকি লোকেশন হিসাবে যে চীনের নাম দেখানো হচ্ছে তা লক্ষ্য করেন অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের সভাপতি কাঞ্চন গুপ্তাও। 

কিন্তু কেন এত বড় ভুল? তারপরে টুইটারের এই ভুল চোখে পড়তে জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট কে কড়া ভাষায় সতর্ক দেয় এবং সঙ্গে সঙ্গে ভুল শোধরানোর নির্দেশ দেয় কেন্দ্র। 

টুইটার বেশ জনপ্রিয় একটি সোশ্যাল সাইট।
কিন্তু সেই টুইটারে দাঁড়ায় এত বড় ভুল কি করে হতে পারে? সে প্রশ্নটা থেকে যাচ্ছে সবার মনে। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে পার্লামেন্টের প্যানেলের প্রধান মিনাক্ষি লেখি জানিয়েছেন, ভারতীয়দের আবেগকে আঘাত হানার কথা স্বীকার করে মানচিত্রে লাদাকে চীনের অংশ হিসেবে দেখানোর জন্য লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেছে টুইটার। সেই পত্রে সইও করেছেন সংস্থাটির চিফ সার্ভিস অফিসার ড্যামিয়েন ক্যারিয়েন।

মনে করা হচ্ছে ভারতীয় সংসদের আবহে ভুল মানচিত্র নিয়ে অত্যন্ত কড়া অবস্থান নিয়েছে নয়াদিল্লি। সেই কথা খুব স্পষ্ট ভাবে টুইটার  কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছিল। এছাড়াও নেটিজেনদের তুমুল নিন্দার মুখে পড়ে ড্যামেজ কন্ট্রোলে নেমেছে সংস্থাটি। ভারতীয়দের আবেগ এভাবে আঘাত হানার মাশুল ভালোই গুনতে হচ্ছে টুইটারকে।

No comments:

Post a Comment