টিএনই ডেস্কঃ ত্রিপুরায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির মৌমাছির কামড়ে এই ঘটনাটি ঘটে শুক্রবার। সিপাহীজলা জেলা প্রশাসনের টালিহাজারী চৌমুহনী এলাকায়।
মৃত ব্যক্তির নাম দিলীপ মজুমদার তিনি প্রত্যেক দিনের মতোই কাজে বেরিয়েছিলেন সকালে। রাস্তা দিয়ে যখন দিনে হাঁটছিলেন এক ঝাঁক মৌমাছির কোথা থেকে এসে তাকে কামড়ে দেয় সেই কামড়ের চোটে পুরো শরীরে অসহনীয় যন্ত্রণা শুরু হয় দিলীপ বাবুর।
মৌমাছির কামড়ের অসহ্য ব্যথায় কোঁকাতে কোঁকাতে রাস্তায় পড়ে যান দীলিপবাবু। তবে তাকে সাহায্যের জন্য কোন ব্যক্তি এগিয়ে আসেননি। পরিবারের সদস্য এই অভিযোগ করেছেন।
এই ঘটনাটি কোনভাবে পরিবারের কাছে যাওয়ায় পরিবারের সদস্যরা ছুটে আসেন ঘটনাস্থলে। দীলিপবাবু কে সঙ্গে সঙ্গে মধুপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।
পারিবারিক সূত্রে জানা যায়, দীলিপবাবু পেশায় ছিলেন একজন কেরানী । এর আগেও অনেকবার মৌমাছির কামড়ে পরিবারের তিনজন সদস্য আহত হয়েছিলেন। নতুন কলোনি এলাকার প্রদীপ দত্ত তাঁর গরু নিয়ে রাবার বাগানে জান ঠিক সেইসময় মৌমাছির ঝাঁক এসে তার শরীরে হূল ফোটায় এক ভয়াবহ অবস্থা করে।
ঘটনাস্থলে প্রদীপবাবু কে সেই অবস্থা থেকে বাঁচানোর জন্য স্ত্রী মুন্নি দত্ত এবং পুত্র বিশ্বজিৎ দত্ত দৌড়ে গিয়ে বাঁচান তাদের সবাইকেই কামড়েছিল মৌমাছি।
তাই আমার আপনাদের প্রত্যেকেরই জেনে রাখা খুবই জরুরি আচমকাই কোথাও মৌমাছিতে কামড়ালে কি করা উচিত-
* প্রথমত, একজোড়া টুইজার দিয়ে সঙ্গে সঙ্গে হালকা টানে হূলটা বের করবেন খুব বেশি চাপাচাপি করবেন না তাহলে আরো বেশি বিষ বের হতে পারে।
* দ্বিতীয়ত, যে জায়গায় কামড় দিয়েছে সেই জায়গাটি ভালো করে অ্যান্টিসেপটিক সাবান ও জল দিয়ে পরিষ্কার করে ফেলবেন। ব্যথা যন্ত্রণা কমানোর জন্য ঠান্ডা কিছু লাগিয়ে নেবেন। ক্রিম লাগাতে পারেন। * * *তৃতীয়ত, মধু যন্ত্রণা কমাতে এবং বিষকে তরলীকৃত করে দেয়। সামান্য খাটি কাঁচা মধুর যন্ত্রণায় জায়গায় লাগিয়ে দিয়ে শুকাতে একটু সময় দেবেন শুকিয়ে গেলে হালকা উষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলবেন।
*চতুর্থত বেকিং সোডা ক্ষারীয় উপাদান।এই সোডা অ্যাসিডিক বিষকে নিষ্ক্রীয় করে দেয়। চুলকানি কমাতে সাহায্য করে। বেকিং সোডার সঙ্গে জল মিশিয়ে হূল যে জায়গায় ফুটিয়েছে সেই জায়গায় একটু রাখার পর সামান্য গরম জলে ধুয়ে ফেলুন খুব আরাম হবে।
সর্বশেষ, কামড়ানো জায়গায় রসুন ছেঁচে লাগিয়ে দিন এবং উপরে কাপড় পেঁচিয়ে নিন জ্বলুনী অনেকটা কমে যাবে।
মৌমাছির কামড় অত্যন্ত বিষাক্ত এবং যন্ত্রণাদায়ক হঠাৎ মৌমাছি কামড়ালে দিশাহারা হয়ে যাবেন না। তাৎক্ষণিকভাবে কমানোর জন্য এই উপাদানগুলো অবশ্যই ব্যবহার করতে পারেন। মৌমাছির হুল খুবই বিষাক্ত তাই ব্যথা এবং জ্বলুনী কমার সঙ্গে সঙ্গে চিকিৎসকের শরনাপন্ন হওয়া খুবই জরুরী।
No comments:
Post a Comment