'তৃণমূলের অন্তর্জলি যাত্রা শুরু হয়ে গিয়েছে', শুভেন্দুর পদত্যাগে মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Saturday, November 28, 2020

'তৃণমূলের অন্তর্জলি যাত্রা শুরু হয়ে গিয়েছে', শুভেন্দুর পদত্যাগে মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর

 টিএন ই ডেস্ক :     মন্ত্রীত্ব থেকে শুভেন্দু অধিকারীর ইস্তফায় সরগরম রাজ্য রাজনীতি , তৃণমূল সরকারের মন্ত্রিসভায় রাজ্য পরিবহণ, সেচ এবং জলসম্পদ দফতরের মন্ত্রী ছিলেন শুভেন্দু ৷ সেই সমস্ত পদ থেকে এদিন ইস্তফা দিলেন নন্দীগ্রাম আন্দোলনের নেতা ৷ শুভেন্দু অধিকারীর তৃণমূল ত্যাগ এবার সময়ের অপেক্ষা কি না তা নিয়ে জোর গুঞ্জন রাজনৈতিক মহলে।
           তৃণমূলের শেষের শুরু, আগামী দিনে দলটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, শুভেন্দুর পদত্যাগের খবর শুনে প্রতিক্রিয়া প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর ৷শুভেন্দু অধিকারীর মতো বড় জননেতার ইস্তফায় বাংলার শাসকদলের অন্তর্জলি যাত্রা শুরু হলে বলে মত অধীররঞ্জন চৌধুরীর ৷ বাংলার শাসকদলের ভবিষ্যত নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ‘তৃণমূলের শেষের শুরু,শুভেন্দুর মত অনেকেই পদত্যাগ করবেন ৷ যারা এখনও তৃণমূল করছেন তারা ভেবে দেখতে পারেন ৷ আগামী দিনে তৃণমূলের অস্তিত্ব বিপন্ন ৷’
         মন্ত্রিসভায় ইস্তফার পরবর্তী পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর বিজেপিতে যাওয়ার সম্ভাবনা এব্যাপারে অধীর চৌধুরীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আগেই তিনি বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ভাঙাচ্ছেন, বামদল ভাঙাচ্ছেন। দল ভাঙিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের নিশ্চিহ্ন করতে চাইছেন। সেই একই খেলা মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনেও আসবে। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, যে খেলায় মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস দলকে দুর্বল করেছেন, কংগ্রেসকে উচ্ছেদ করার চেষ্টা করেছেন, সেই খেলায় তৃণমূল খতম হবে। বলেছিলেন তিনি। এব্যাপারে তিনি কটাক্ষ করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ইজ বিং পেইড বাই দ্য সেম কয়েন।
          এখানেই শেষ নয়, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের পর জনপ্রিয় জননেতা হিসেবে মানুষ যাকে চিনত সে হল শুভেন্দু অধিকারী ৷ কিন্তু তিনি তাঁকে জননেতা না বানিয়ে বিরোধী দল ভাঙানোর নেতা বানিয়েছিলেন ৷ যেদিন থেকে তিনি বুঝলেন শুভেন্দুর জনপ্রিয়তা তার ভাইপোর পথের কাঁটা হতে পারে সেদিন থেকে ডানা ছাঁটা শুরু হল, শুভেন্দুকে সাইড করা শুরু হল ৷ তারই ফল আজকের এই পদত্যাগ ৷ তৃণমূল থেকে তিনি যা যা পেয়েছিলেন একে একে ছাড়তে শুরু করলেন ৷ এটাই ইঙ্গিত আগামী দিনে তৃণমূলের সঙ্কট জটিল থেকে জটিলতর হতে চলেছে ৷ ’ তাই স্বাভাবিক ভাবেই তৃণমূলের অন্তর্জলী যাত্রা শুরু হয়ে গিয়েছে বলে বক্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর।

No comments:

Post a Comment