শেষ রক্ষা হল না, ভারতে ছয় জনের শরীরে মিলল করোনার নতুন স্ট্রেন!
টিএনই ডেস্কঃ প্রথমে করোনা ছড়িয়ে আছে আজ গোটা বিশ্বে। এরপর দেখা গেল করোনার নতুন স্ট্রেন। ইতিমধ্যেই তার প্রভাবও ছড়িয়ে গেছে ভারতে। বেশ কয়েকজন এতে আক্রান্ত হয়ে পড়েছে।
নতুন স্ট্রেন নিয়ে শংকিত এখন গোটা বিশ্ব। সংক্রমণ আটকাতে নতুন করে লকডাউন ঘোষিত হতে চলেছে। ভারত ও ব্রিটেন থেকে আসা সমস্ত বিমান পরিষেবা বন্ধ করে দিয়ে সংক্রমণ আটকানোর চেষ্টা করছে কিন্তু তাতেও শেষ রক্ষা করা গেল না যাদের শরীরে মিলেছে করোনাভাইরাস নতুন তাদের সহযোগীদের ইতিমধ্যে শুরু হয়ে গেছে।
ইতিমধ্যেই ৬ জন ভারতীয়র শরীরে মিলল করোনাভাইরাস নতুন স্ট্রেন। সম্প্রতি ব্রিটেন থেকে ফিরেছে ওই ৬ জন। করোনা আক্রান্তের মাঝে নতুন স্ট্রেনের সন্ধানে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে।
ওই ছয়জনের মধ্যে তিনজন বেঙ্গালুরু, দুইজন হায়দ্রাবাদ, একজন পুনে থেকে ফিরেছে। যাদের শরীরের মিলেছে নতুন স্ট্রেন। তাদেরকে ইতিমধ্যেই আইসোলেশনে রাখা হয়েছে।
২৫শে নভেম্বর থেকে ২৩শে ডিসেম্বরের মধ্যে ব্রিটেন থেকে ফিরেছে ৩৩ হাজার যাত্রী। তাদের মধ্যে ১১৫ জন করোনায় আক্রান্ত ছিল। তাদের শরীরের নমুনা জিনোম সিকোয়েন্সিং জন্য পাঠানো হয়েছিল। যার মধ্যে ৬ জনের শরীরে মিলেছে করোনা ভাইরাসের নতুন স্ট্রেন।
প্রসঙ্গত কাল থেকেই শুরু হয়েছে করোনা ভাইরাস ভ্যাকসিনের ড্রাই রান। জানা গেছে অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব, গুজরাট এবং আসামের দুই দিন ধরে চলছে এই ড্রাই রান। শেষ অবদি করোনা এবং নতুন স্ট্রেনকে কিভাবে থামানো যায় সেই চেষ্টায় চলছে।

No comments:
Post a Comment