বছরান্তে সাদা চাদরে ঢাকা সিমলা, প্রথম তুষারপাত হল শহরে - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Monday, December 28, 2020

বছরান্তে সাদা চাদরে ঢাকা সিমলা, প্রথম তুষারপাত হল শহরে

বছরান্তে সাদা চাদরে ঢাকা সিমলা, প্রথম তুষারপাত হল শহরে


টিএনই ডেস্ক : বছরের শেষে সাদা চাদরে ঢেকে গেল সিমলা। প্রথম তুষারপাত হলো শহরে। বড়দিন এবং নতুন বছরের ছুটির উদ্দেশ্যে যারা এসেছিলেন সিমলায় বেড়াতে তারা খুবই খুশি। রবিবার রাত ৯ টা ১৫  নাগাদ মল রোড, ছোট সিমলা, জাখু এবং শহরের বিভিন্ন জায়গায় হালকা তুষারপাত হয়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, হিমাচল প্রদেশের আরো কিছু এলাকায় বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে।







কল্পা, কেইলিং, মানালি ইত্যাদি জায়গায় তাপমাত্রা শূন্যের নিচে চলে গেছিল। ফলে এদিন কনকনে ঠান্ডা অনুভূত হয়। লাউল - স্ফীতির কেইলং-এ সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন তাপমাত্রা ছিল - ১১.৬ ডিগ্রী সেলসিয়াস জানিয়েছেন আবহাওয়া দপ্তর, সিমলা ডিরেকটর মনমোহন সিং।
অন্যদিকে কিন্নর, কল্পা, কুলু এবং মানালিতে তাপমাত্রা ছিল -৩.৪ ডিগ্রি ও - ০.৬। ডিগ্রি হিমাঙ্কের নিচে তাপমাত্রা অনুভব করেছে মান্ডি, সুন্দরনগর ভুন্তর এবং সোলান এখানে তাপমাত্রা ছিল যথাক্রমে - ২, -১.৬, - ১.২ এবং - ০.৫ ডিগ্রী। এছাড়া ডালহৌসি ও কুফরীর তাপমাত্রা নেমেছিল ২.৯ এবং ৩.৬ ডিগ্রিতে যা এই মৌসুমের সর্বনিম্ন রেকর্ড তৈরি করেছে।

করোনা আবহে দীর্ঘদিন বন্ধ ছিল সিমলা- কুলু - মানালি সহ গোটা শহর। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় ইতিমধ্যে দরজা খুলে দিয়েছে পর্যটক স্থান গুলি। বছরান্তে সিমলায় এই তুষারপাত পর্যটকদের যথেষ্ট খুশি করেছে।

No comments:

Post a Comment