ভোটের আগে ফের নয়া প্রকল্পকে কেন্দ্র করে কর্মসংস্থানের সুযোগ করে দিলেন মুখ্যমন্ত্রী
টিএনই ডেস্ক: সরকারের নয়া প্রকল্পের ঘোষনা করল মুখ্যমন্ত্রী। ‘পাড়ায় পাড়ায় সমাধান’ নাম দিয়ে এই প্রকল্প চালু করল সরকার। ওই প্রকল্পে স্থানীয় স্তরের ছোট ছোট কাজ দ্রুত সম্পন্ন করা হবে। দুয়ারে দুয়ারে সাফল্যর পর এবার পাড়ায় পাড়ায় সমাধান। সোমবার বোলপুরের প্রশাসনিক বৈঠকে নতুন প্রকল্পের ঘোষিত হয়। এই বৈঠক থেকে এই প্রকল্পের ঘোষণা করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ওই প্রকল্পে স্থানীয় স্তরে কালভার্ট, ঐচ্ছিক ক্লাসঘর, অঙ্গনওয়ারী কেন্দ্র, ছোটখাটো রাস্তা, জলের পাইপলাইনের মত ছোট ছোট কাজ দ্রুত সম্পন্ন করা হবে। নতুন বছরে ২ জানুয়ারি থেকে ওই প্রকল্প চালু হবে। শেষ হবে ১৫ ফেব্রুয়ারি।
মুখ্যমন্ত্রী বলেন, ‘সামনে বিধানসভা নির্বাচন। তাঁর আগে যদি পাড়ায় পাড়ায় সমাধানের কাজ শেষ করা না যায় তাহলে আবেদনকারীকে ফোনে জানিয়ে দেওয়া হবে কতটা কাজ হয়েছে।‘
এই প্রকল্পের ঘোষনা ছাড়াও ভারত-চিন সীমান্তে শহিদ বীরভূমের মহম্মদ বাজারের জওয়ান রাজেশ ওরাংয়ের বোন শুকুন্তলাকে নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী। এছাড়া পাঁচামি পাথর এলাকায় ৪৪ একরের মধ্যে ফাঁকা থাকা ২৬ একরে কাজ শুরুর নির্দেশ দিলেন। এতে এলাকার এক লক্ষ বেকার চাকরি পাবে।

No comments:
Post a Comment