দিল্লিতে দেশের প্রথম স্বয়ংক্রিয় মেট্রো পরিষেবা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Monday, December 28, 2020

দিল্লিতে দেশের প্রথম স্বয়ংক্রিয় মেট্রো পরিষেবা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

দিল্লিতে দেশের প্রথম স্বয়ংক্রিয় মেট্রো পরিষেবা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি


টিএনই ডেস্ক : দেশের প্রথম চালকহীন স্বয়ংক্রিয় পরিষেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লিতে মৃত্যুর ম্যাজেন্ডা লাইনে জনকপুরি ওয়েস্ট থেকে বোটানিক্যাল গার্ডেন অবধি চলবে সেই মেট্রো। 






সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিষেবাটির উদ্বোধন করেন নরেন্দ্র মোদি। তিনি জানান "১৩০ কোটির বেশি জনসংখ্যার দেশে স্বয়ংক্রিয় মেট্রো পরিষেবার মাইলস্টোন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের আর্থিক এবং কৌশলগত শক্তির গুরুত্বপূর্ণ রাজধানী হল দিল্লি এবং সেই গৌরব ফুটে ওঠা দরকার। আমার বিশ্বাস যে আমরা সবাই একসঙ্গে কাজ করতে থাকব এবং দিল্লির মানুষের জীবন আরও উন্নত করতে পারব এবং শহরকে এগিয়ে নিয়ে যাব।" উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

দিল্লি মেট্রো রেল কর্পোরেশন দাবি করেছে বিশ্বের মাত্র ৭ শতাংশ মেট্রো পরিষেবা স্বয়ংক্রিয় ভাবে চলতে পারে।সোমবার থেকে দিল্লি মেট্রো সেই সফলতার পথে দৌড়চ্ছে। সরকারের দাবি চালকহীন স্বয়ংক্রিয় ট্রেন চালু হওয়ার ফলে অ্যাক্সিডেন্ট -এর সংখ্যা কমে যাবে। সাধারণ মানুষের যে ভুলের সম্ভাবনা থাকে স্বয়ংক্রিয় ট্রেনের পক্ষে তা থাকবে না সে জন্য। 

আগামী দিনে বাকি লাইনগুলোকেও স্বয়ংক্রিয় মেট্রো পরিষেবার অধীনে আনতে হবে। ২০২১ সালের মাঝামাঝি সময়ে মধ্যে দিল্লির পিঙ্ক মেট্রো লাইন অর্থাৎ মজলিস পার্ক থেকে শিববিহার পর্যন্ত এই পরিষেবা চালু হবে বলে আশাবাদী সরকার। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয়ের তরফ থেকে জানানো হয়েছে ২০২২ সালের মধ্যে দিল্লি মেট্রোর প্রতিটি লাইনে এই স্বয়ংক্রিয় মেট্রো চালু হয়ে যাবে।

No comments:

Post a Comment