ফিরে দেখা ২০২০: করোনা আবহে কারা কারা আবদ্ধ হল বিবাহ বন্ধনে, দেখে নিন বলি ও টলি তারকা দম্পতিদের - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Thursday, December 31, 2020

ফিরে দেখা ২০২০: করোনা আবহে কারা কারা আবদ্ধ হল বিবাহ বন্ধনে, দেখে নিন বলি ও টলি তারকা দম্পতিদের

ফিরে দেখা ২০২০: করোনা আবহে কারা কারা আবদ্ধ হল বিবাহ বন্ধনে, দেখে নিন বলি ও টলি তারকা দম্পতিদের



টিএনই ডেস্ক : ২০২০ সালের প্রথম থেকেই করোনা বাসা বেঁধেছিল বিশ্বে।  বহু মানুষ তাদের প্রিয়জনকে হারিয়েছেন এই রোগ কে কেন্দ্র করে। বছরের বেশিরভাগ সময়টাই মানুষ লকডাউনে ঘরে বন্দি ছিল। তবে এর মাঝেও মানুষ আনন্দ উপভোগ করতে ভোলেনি। আর এই বছরেই নজির গড়ে তুলেছে বেশ কিছু বলি এবং টলি তারকারা। করোনা রাস্তায় কাঁটা হয়ে দাঁড়ালেও এই বছরই শুভ বিবাহ সম্পন্ন করেছেন বেশকিছু তারকা দম্পতি। দেখে নেয়া যাক-




নেহা কাক্কার এবং রোহান প্রীত সিং :
২০২০সালের সবচেয়ে বেশি চর্চিত বিবাহের জুটি এটি। নেহা এবং রোহান 'নেহু দা ভিয়া' এই গানের সেটে একে অপরের প্রেমে পড়েন এবং খুব শীঘ্রই তারা চন্ডিগড় এবং দিল্লিতে হিন্দু এবং শিখ মতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।




কাজল আগারওয়াল এবং গৌতম কিচলু :
এই বছরের ৩০ অক্টোবর কাজল এবং গৌতম মুম্বাইয়ের তাজ হোটেলে খুব ছোট অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ে করেন। পরে তারা তাদের নিকটাত্মীয় এবং বন্ধুদের জন্য একটি রিসেপশন এর আয়োজন করেন।





নাতাশা স্টানকোভিক এবং হার্দিক পান্ডিয়া :
২০২০-এর অন্যতম বিস্ময়কর খবর ছিল হার্দিক এবং নাতাশার বিয়ে এবং তাদের গর্ভাবস্থার ঘোষণা। বছর শুরুর প্রথম দিনই হার্দিক এবং নাতাশা তাদের বিয়ে করার খবর প্রকাশ করেন সোশ্যাল মিডিয়ায় এবং বছর শেষের দিকে তারা বাবা- মা হন তাদের পুত্র সন্তানের।




আদিত্য নারায়ন এবং শ্বেতা আগারওয়াল :
আদিত্য নারায়ন তার ১০ বছর পুরনো বান্ধবী শ্বেতার সাথে এই বছর বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের এই সম্পর্ককে তারা খুবই গোপন রেখেছিলেন। বিয়ের পর তাদের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।





রানা দাগুবাটি এবং মিহিকা বাজাজ :
বলিউড এবং টলিউড খ্যাত রানা দাগুবাটি হায়দ্রাবাদের ইন্টেরিয়র ডিজাইনার মিহিকা বাজাজ এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারা একে অপরকে বেশ কিছু সময় ধরেই চিনতেন, বিবাহের আগে রানা মিহিকাকে প্রপোজও করেন।





পূজা ব্যানার্জি এবং কুনাল ভার্মা :
বছরের শুরুতে পূজা এবং কুনাল তাদের বিবাহ ঘোষণা করেন। তবে পরে করোনা মহামারীর ফলে তারা তাদের বিয়ে ক্যানসেল করেন এবং সেই টাকা গরিবদের উদ্দেশ্যে দান করেন। এর পরিবর্তে তারা রেজিস্ট্রি করে বিয়ে করেন। সম্প্রতি এই দম্পতি পুত্র সন্তানের বাবা - মা হয়েছেন।

ইউজভেন্দ্র চাহাল এবং ধনশ্রী ভার্মা :
ডিসেম্বরের 22 তারিখ ক্রিকেটার্স চাহাল এবং কোরিওগ্রাফার ধনশ্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন।

রোডের সাথে সাথে পিছিয়ে নেই টালিউড তারকারা এ বছরে তাদের মধ্যেও বেশ কিছু দম্পতি বিয়ের পিঁড়িতে বসেছেন।





দীপঙ্কর দে এবং দোলন রায় :
বয়স যে শুধুমাত্র একটা সংখ্যা তা প্রমাণ করে দিলেন এই জুটি। গত ১৬ ই জানুয়ারি আইনী মতে সাত পাকে বাঁধা পড়লেন বছর ৭৫-এর দীপঙ্কর এবং ৪৯-এর দোলন। দীর্ঘ ২৫ বছর লিভ ইন - এ থাকার পর অবশেষে বিয়ে সেরে নিলেন দুজনে।






মল্লিকা মজুমদার এবং সৌমেন হালদার :
গত ১৪ই ফেব্রুয়ারি টেলি অভিনেত্রী মল্লিকা ও পরিচালক সুমন আইনি মতে বিয়ে সারলেন। বহু ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছেন এই জুটি।




মানালি দে এবং অভিমুন্য মুখোপাধ্যায় :
১৫ই আগস্ট রেজিস্ট্রি ম্যারেজ শার্লিন অভিনেত্রী মানালি ও পরিচালক অভিমুন্য শুধুমাত্র মালাবদল এবং সিঁদুর দান করে বিয়ে সারেন এই জুটি। পরে ঘরোয়া অনুষ্ঠান করেন পারিবারিক সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে।





অনির্বাণ চ্যাটার্জী এবং মধুরিমা গোস্বামী :
বছরের অপর এক চাঞ্চল্যকর বিবাহের মধ্যে অন্যতম এটি। ১২বছরের পুরনো নাট্য দুনিয়ার বান্ধবীর সঙ্গে বিয়ে সাড়লেন অভিনেতা অনির্বাণ। ঘরোয়া আয়োজনে দুই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।




গৌরব চ্যাটার্জি এবং দেবলীনা কুমার :
ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে বৈদিক মন্ত্র উচ্চারণ এর মাধ্যমে চার হাত এক হল গৌরব- দেবলিনার। তিন বছর ধরে একে অপরের সাথে সম্পর্ক ছিলেন এই জুটি। আগামী বছর মার্চ-এপ্রিল নাগাদ বড় করে রিসেপশন পার্টি আয়োজন করার কথা রয়েছে।

No comments:

Post a Comment