ফের আন্দোলনের হুমকি বাস মালিকদের, ন্যূনতম ভাড়া হতে হবে ১৪ টাকা - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Thursday, December 31, 2020

ফের আন্দোলনের হুমকি বাস মালিকদের, ন্যূনতম ভাড়া হতে হবে ১৪ টাকা

ফের আন্দোলনের হুমকি বাস মালিকদের, ন্যূনতম ভাড়া হতে হবে ১৪ টাকা



টি এন‌ই ডেস্কঃ আন্দোলনে নামছেন বাস মালিকরা। পাচ্ছেন না ন্যূনতম ভাড়া। কলকাতা ও শহরতলিতে বাস ভাড়া নিয়ে এই সমস্যা দেখা যাচ্ছে। অতি শীঘ্র আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে তাঁরা। 






বুধবার বাস মালিক সংগঠনগুলির এক বৈঠকে মার্জুয়ানা কমপক্ষে ১৪ টাকা করার দাবি জানানো হয়েছে। এই ভাড়া বৃদ্ধির ব্যাপারে সরকার সিদ্ধান্ত না নিলেও ১৫ই জানুয়ারির পর এই বিষয় নিয়ে আন্দোলনে অবশ্যই জানিয়েছেন বাস মালিকরা। 

জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, লকডাউন এর পর বাস চালানোর জন্য সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনটাই পালন করেনি। যাত্রী সংখ্যা কম হওয়ায় কোন‌ও রুটের সমস্ত একদিনে রাস্তায় নামানো যাচ্ছে না। যে বাস চলছে তাতেও লোকসানের বহর বইতে বইতে বাস মালিকরা ক্লান্ত।

বুধবার দক্ষিণ কলকাতায় বৈঠক বসে ছিল বাস মালিকদের ৬টি সংগঠনকে নিয়ে। সেখানেই ফের বাসভাড়া বৃদ্ধির দাবি ওঠে। বাস মালিকদের দাবি, গত কয়েক মাসে ডিজেল, টায়ার থেকে বিমা সবকিছুরই খরচ বেড়ে গেছে। কিন্তু যাত্রী সংখ্যা বাড়েনি। লোকাল ট্রেন চলে যাত্রী সংখ্যা বাড়বে বলেও যে ধারণা করা হয়েছিল তাও ভুল বলে প্রমানিত হয়েছে। 

সবশেষে সবকিছু দেখে বাস ভাড়া বৃদ্ধি ছাড়া কোন উপায় দেখা যাচ্ছে না। সরকারের নবগঠিক পরিবহন বিষয়ক কমিটির সভাপতি মদন মিত্র বলেন, বিদায়ী পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী বাস সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো কথাই বলেননি। তাই সমস্যার সমাধান হয়নি। আমি ওদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করব।

 লকডাউনের পর বিধিনিষেধ মেনে বাস পরিষেবার চালুর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এও বলেন, বাসভাড়া মালিকরা ঠিক করবেন। এরপর নিজেদের ইচ্ছেমতো ভাড়া নিতে থাকে বিভিন্ন বাস রুট। এতে জনমানসে বিক্ষোভ তৈরি হলে মুখ্যসচিব জানান বাসভাড়া বাড়ানো যাবে না। আরবা ধীরে ধীরে বাস বসিয়ে দিতে শুরু করেন বাস মালিকরা। সেই থেকে বাস ভাড়া নিয়ে একটি সমস্যার হয়েই আসছে।

No comments:

Post a Comment