রাতের শহরে গুলিবিদ্ধ লেকটাউন নিবাসী ব্যবসায়ী - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Thursday, December 31, 2020

রাতের শহরে গুলিবিদ্ধ লেকটাউন নিবাসী ব্যবসায়ী

রাতের শহরে গুলিবিদ্ধ লেকটাউন নিবাসী ব্যবসায়ী



টিএনই ডেস্ক : ফের কলকাতায় রাতের অন্ধকারে হল শুট আউট। লেকটাউন নিবাসী এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চলল। শিবপুরের পর এবার উত্তর ২৪ পরগনার লেকটাউন, বুধবার রাতে লেকটাউনের বসাক বাগান এলাকায় প্রকাশ্যে গুলি বিদ্ধ হন রাকেশ সিং নামের এক ব্যবসায়ী। গুরুতর জখম অবস্থায় তাকে আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।







ব্যবসার কাজ সেরে রাতে বাড়ি ফিরছিলেন রাকেশ। সেই সময়ই তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পেটের বাঁ দিকে লাগে গুলিটি। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করেন এবং নিয়ে যাওয়া হয় আরজি কর হাসপাতালে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় তার চিকিৎসা। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তার অবস্থা এখন স্থিতিশীল।

তবে কে বা কারা রাকেশকে লক্ষ্য করে গুলি চালিয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, গুলি চালানোর কারণও এখনো পর্যন্ত জানা যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্যবসায়িক বিবাদের জেরে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। তবে এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে লেকটাউন থানার পুলিশ।

No comments:

Post a Comment