বড়দিনের আমেজে মেতে উঠেছে বলি এবং টলিপাড়া, কেমন কাটলো তারকাদের বড়দিন? - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Friday, December 25, 2020

বড়দিনের আমেজে মেতে উঠেছে বলি এবং টলিপাড়া, কেমন কাটলো তারকাদের বড়দিন?

বড়দিনের আমেজে মেতে উঠেছে বলি এবং টলিপাড়া, কেমন কাটলো তারকাদের বড়দিন?



টিএনই ডেস্ক : সারা বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছে করোনা ভাইরাস এবং তার সাথে তার নতুন স্টেনের হাতছানি। তবে সাধারন মানুষ কঠিন পরিস্থিতিতে জীবন উপভোগ করতে ভুলছে না মানুষ। করোনার বিধিকে তোয়াক্কা না করে বড়দিন পালনে মেতেছে গোটা বিশ্ব, এবং তার সাথে সেলিব্রেশনে মেতেছেন বলিউড থেকে টলিউডের তারকারা।





এই বড়দিনের বিশ্ববাসীর পক্ষ থেকে সান্তাক্লজ কে চিঠি লিখেছেন টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। চিঠিতে জানিয়েছেন, বছরের ভালো-মন্দের কথা, তার সাথে জীবন শিক্ষা এবং মূল্যের কথাও তিনি জানিয়েছেন। 




নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত এখন সিঙ্গাপুরে। সেখান থেকে ছবি পোস্ট করে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। তার সাথে অঙ্কুশ যিশু সেনগুপ্তের সঙ্গে একটি মজার ছবি পোস্ট করেছেন।



মীরাক্কেলের সেট থেকে ছবি পোস্ট করেছেন মীর। তিনি এবছর সান্তাক্লস সেজেছেন। একই সেটে তার সাথে ছিলেন রুদ্রনীল ঘোষ। তিনিও সান্তাক্লজ সাজা মীরের সাথে ছবি দিয়ে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন।


টলিউডের সাথে বলিউড তারকারাও বড়দিন পালনে মেতে উঠেছেন। নিজের ছবি পোস্ট করেছেন অমিতাভ বচ্চন। একটি ঐক্যের ভিডিও পোস্ট করেছেন সালমান খান।

ক্রিসমাস ইভ - এর অবসরে পরিবারের সাথে ডিনার টেবিলে সেলিব্রেশন এর ছবি পোস্ট করেছেন করিনা কাপুর। 

No comments:

Post a Comment