হঠাৎ অসুস্থ দক্ষিনী সুপারস্টার রজনীকান্ত - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Friday, December 25, 2020

হঠাৎ অসুস্থ দক্ষিনী সুপারস্টার রজনীকান্ত

হঠাৎ অসুস্থ দক্ষিনী সুপারস্টার রজনীকান্ত

 
টিএনই ডেস্ক : বড়দিনের খুশির পরিবেশে হঠাৎ ছন্দপতন হল দক্ষিনের চলচ্চিত্র মহলে। এদিন সকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি দক্ষিনী সুপারস্টার রজনীকান্ত। ওয়াকিবহাল সূত্রের খবর, দক্ষিনী সুপারস্টার হঠাৎ রক্তচাপ আচমকা বেশ খানিকটা কমে যাওয়ায় অসুস্থ বোধ করেন তিনি। প্রায় সঙ্গে সঙ্গে আর দেরী না করে তাঁকে হায়দ্রাবাদের অ্যাপোলো হাসপাতালে ভরতি করানো হয়। হাসপাতাল সূত্রে খবর এসেছে, একমাত্র রক্তচাপের সমস্যা ছাড়া তাঁর আর কোনও গুরুতর শারীরিক সমস্যা নেই  যা অনেকটাই স্বস্তিদায়ক।  চিকিৎসকদের এই আশ্বাসে নিশ্চিন্ত হয়েছে তাঁর অনুগামী।





জানা গিয়েছে, 'গত ১০ দিন ধরে হায়দরাবাদে শুটিং চলছে রজনীকান্ত অভিনীত সিনেমা ‘আন্নাত্থে’র'। শুটিং চলাকালীন সময়ে  তার সেটে কয়েকজনের শরীরে ধরা পড়েছিল করোনা ভাইরাস। তাই নিয়ম মেনেই হয়েছিল  রজনীকান্তের করোনা পরীক্ষা। রিপোর্ট নেগেটিভ হওয়ায় খানিকটা স্বস্তিতে ছিলেন তাঁর পরিবার ও অনুগামীদের দল। কিন্তু বড়দিনেই আচমকা অসুস্থ হয়ে পড়েন রজনীকান্ত। এরপরই অ্যাপোলো হাসপাতালে ভরতি করানো হয় তাঁকে। 

তবে আপাতত তিনি সুস্থ আছেন। তবে হাসপাতাল সূত্রে খবর, রক্তচাপ ঠিক হলে এবং সামগ্রিকভাবে শারীরিক অবস্থা স্থিতিশীল হবে, তারপরই ছাড়া হবে অভিনেতাকে। তবে সুপারস্টারের অসুস্থতার খবরে বড়দিনের সকালে আনন্দ যেন নিভে গেল তাঁর অনুগামী সহ সমগ্র বিনোদন জগতের। সকলেরই আশা, এখন সুপারস্টার দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুক সকলের মাঝে।

No comments:

Post a Comment