বছরান্তে কোথায় ঘুরতে যাবেন? কি করবেন? জেনে নিন
টিএনই ডেস্ক: বড়দিনের আমেজ কাটতে না কাটতেই জাঁকিয়ে শীত পড়েছে বাংলায়। ইতিমধ্যে কলকাতার পারদ নেমে গেছে ১১.২ ডিগ্রি সেলসিয়াসে। শীতের পারদ নামতেই বাঙ্গালীদের মধ্যে ঘুরতে যাওয়ার আমেজ অনেকটা বেড়ে গেছে। করোনার জেরে ২০২০ সালটা মূলত কেটেছে লকডাউনে বাড়ি বসেই। তাই শীতের শুরুতে করোনার প্রকোপ যখন কিছুটা কম তখন ভ্রমণপিপাসু বাঙ্গালীদের মধ্যে ঘুরতে যাওয়ার আগ্রহ যথেষ্ট বেড়ে গেছে।
শীতকালে মূলত কলকাতার বেশ কিছু জায়গায় ভিড় জমায় বাঙালি এর মধ্যে কিছু জায়গা হল নিকো পার্ক, চিড়িয়াখানা, ইকোপার্ক, সাইন্সসিটি, ময়দান। খুব সহজেই কলকাতার যে কোন প্রান্ত থেকে এই জায়গাগুলিতে পৌঁছে যাওয়া যায়। জানা যাক কি বিশেষত্ব আছে এই জায়গা গুলির:
ইকোপার্ক: কলকাতায় বিস্তৃত এলাকা নিয়ে নতুন গড়ে ওঠা নিউটাউনের বুকে ৪৮০ একর জমি নিয়ে গড়ে উঠেছে ইকোপার্ক। ২০১২ সালে শুরু হওয়া এই পার্কে এখনো নতুন নতুন জিনিস তৈরি হচ্ছে প্রতিনিয়ত। এদের মধ্যে বিশেষ আকর্ষণ হলো এখানকার সেভেন ওয়ান্ডার্স। বিশ্বের সাতটি আশ্চর্যের মডেল এখানে রয়েছে। আর এই বিষয়টিকে কেন্দ্র করেই ইকোপার্কে প্রতিবছর ভিড় জমায় মানুষেরা। এছাড়াও বিভিন্ন রাইড রয়েছে বাচ্চা- বড় সকলের জন্যই। এত বড় অঞ্চল জুড়ে বিস্তৃত পার্কটি যথেষ্ট সুন্দরভাবে সাজানো। তার সাথে মাঝে রয়েছে একটি বিশাল লেক তাই শীতের ছুটিতে সারাদিনের জন্য চলে আসাই যায় ইকোপার্কে, কারণ এটি ঘুরতে একদিনেরও বেশি সময় লেগে যায়।
সাইন্স সিটি: এটি কলকাতার অন্যতম পুরনো বিজ্ঞান ক্ষেত্র। কলকাতার মানুষ এবং শিশুদের কাছে এটি একটি যথেষ্ট পরিচিত স্থান। বিজ্ঞান পিপাসু ছাত্র-ছাত্রীদের জন্য সাইন্সসিটি যথেষ্ট পরিচিতির যোগ্যতা রাখে। বিভিন্ন রকম রাইড, অপটিক্যাল ইলিউশন সবই রয়েছে এই জায়গায়। এছাড়াও রয়েছে থ্রিডি থিয়েটার, গ্রা্ভিটি কোস্টার, মানুষের বিবর্তনের প্রতিটি পর্যায়ে এখানে দেখানোর ব্যবস্থা আছে।
নিকো পার্ক: ইএম বাইপাসের ওপর আরেকটি উল্লেখযোগ্য জায়গা হল নিকো পার্ক। এটি মূলত কলকাতার ওয়ান্ডার ল্যান্ড। ড্রাই পার্কের সাথে এখানে ওয়াটার পার্কও রয়েছে। তার সাথে রয়েছে বিভিন্ন রকমের রাইড। শীতকালে বাচ্চাদের জন্য ড্রাই পার্কে যাওয়া খুবই মজাদার হতে পারে। এছাড়াও নিকো পার্কের তরফ থেকে শীতকালে বিভিন্ন অফার দেওয়া হয়। অ্যাডভেঞ্চার প্রিয় শিশু ও বড়দের ক্ষেত্রে নিকোপার্ক আদর্শ জায়গা শীতের জন্য।
চিড়িয়াখানা : আলিপুর চিড়িয়াখানা কলকাতা বুকে একমাত্র চিড়িয়াখানা। শীতকাল মানেই পিকনিক, আলিপুর চিড়িয়াখানা পিকনিকের জন্য এক আদর্শ জায়গা। পিকনিক স্পটের পাশাপাশি এখানে বিভিন্ন রকমের জীবজন্তু রয়েছে যা শিশুদের কাছে মূল আকর্ষণ। তাই শীতকালে এই জায়গাটিতে একদিনের জন্য পিকনিকে যাওয়া আদর্শ।
ময়দান: শীতের দুপুরে ময়দানের স্নিগ্ধ রোদে বসার আনন্দই আলাদা। পিকনিকের জন্য এই স্থান আদর্শ। পিকনিক ছাড়াও এখানে হর্স রাইডিং এবং ঘোড়ার গাড়ি চড়ার ব্যবস্থাও রয়েছে।
তাই শীতের দুপুরে যদি একদিন কাটানো যায় তাহলে এই স্থান গুলিতে যাওয়া আদর্শ হতে পারে। শুধুমাত্র মনে রাখতে হবে, করোনা যাতে ছুঁতে না পারে আপনার শরীর। তাই সব রকম স্বাস্থ্যবিধি মেনে, মাস্ক ব্যবহার করে বছরান্তে ঘুরে আসুন এই ক'টি জায়গায়।





No comments:
Post a Comment