করোনা ভাইরাসের ভ্যাকসিনের মেশানো আছে গরুর রক্ত! - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Monday, December 28, 2020

করোনা ভাইরাসের ভ্যাকসিনের মেশানো আছে গরুর রক্ত!

করোনা ভাইরাসের ভ্যাকসিনের মেশানো আছে গরুর রক্ত! 



টিএনই ডেস্ক: করোনাভ্যাকসিন নিয়ে ফের বিতর্কিত মন্তব্য সামনে এল। এবারের মন্তব্যটি করেছেন হিন্দু মহাসভার স্বামী চক্রপানি। তাঁর দাবি, গরুর রক্তের মিশ্রন মেশানো আছে ভ্যাকসিনে।প্রসঙ্গত উল্লেখ যে, গরুর রক্ত হিন্দুধর্মে নিষিদ্ধ বস্তু। আর তাই এই ভ্যাকসিন না নেওয়ার নিদান দিয়েছেন তিনি।  টিকাকরণ যাতে দেশে না হয়, এই আবেদন জানিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠি লিখেছেন তিনি। চক্রপানির দাবি, উল্লেখ করেছেন, কীভাবে ভ্যাকসিন তৈরি হয়েছে, তা জানাতে হবে। তারপরই টিকাকরণ শুরু হোক দেশে। 







চক্রপানির মতানুসারে, করোনাভ্যাকসিন দ্রুত প্রয়োগ করা উচিত। কিন্তু ভ্যাকসিন কি দিয়ে তৈরি তা জানাতে হবে । তাঁর প্রশ্ন, ভ্যাকসিন কী দিয়ে বানানো হয়েছে, তা জানা যাবে না কেন? আমরা জানতে পেরেছি, আমেরিকায় ভ্যাকসিন তৈরির জন্য গরুর রক্ত ব্যবহার করা হয়েছে। এই ভাবে ফের আরেকবার ধর্মীয় মন্তব্য প্রকাশ্যে এল করোনা ভাইরাসের ভ্যাকসিনকে কেন্দ্র করে।

No comments:

Post a Comment