বঙ্গের বিধানসভা নির্বাচনের আগেই সক্রিয় হচ্ছেন শ্রীলেখা মিত্র - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Tuesday, December 29, 2020

বঙ্গের বিধানসভা নির্বাচনের আগেই সক্রিয় হচ্ছেন শ্রীলেখা মিত্র

বঙ্গের বিধানসভা নির্বাচনের আগেই সক্রিয় হচ্ছেন শ্রীলেখা মিত্র



টিএন‌ই ডেস্কঃ   নির্বাচনের আগে সক্রিয় হতে দেখা যাচ্ছে অনেক অভিনেতা-অভিনেত্রীদের, অনেক দলের নেতা-নেত্রীদের কেউ। বামপন্থী শ্রীলেখা আগে গত কয়েক মাসে নিয়মিত দেখা যাচ্ছে সিপিএম এবং তাদের নামের সংগঠনের অনুষ্ঠান মঞ্চে। 

বিধানসভা নির্বাচনের আগেই অনেক দল অনেক কাজ করার প্রচেষ্টা করে চলেছেন। প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যে একটি রেষারেষি চলছে। রাজ্যের একাধিক জেলায় নিজেদের দলীয় কার্যালয়ে উদ্ধার করেছে সিপিএম। 







সিপিএম নানাবিধ কর্মসূচির মাধ্যমে পাশে থাকছে প্রত্যেকের। লকডাউনে বিভিন্ন সময়ে নানাবিধ ক্রিয়া-কলাপের মাধ্যমে নিজেদের প্রাসঙ্গিকতা ধরে রেখেছে। সিপিএম মানুষের পাশে দাঁড়িয়ে নতুন স্লোগান দিয়েছে সরকারে না থেকেও দরকারে আছি, সেই প্রকারে নানাবিধ মঞ্চে দেখা গেছে অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে। 

রবিবার উত্তর ২৪ পরগনা জেলার বিরাটিতে বামেদের শ্রমজীবি ক্যান্টিনে হাজির হয়েছিল শ্রীলেখা। এদিন ছিল বিরাটি জ্যোতি বসু ক্যান্টিনের ৭৮ তম দিন। অনুষ্ঠানে গিয়ে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখেন তিনি। তবে তা কখনোই নেত্রীসুলভ ছিল না। বিরোধীদের চড়া সুরে আক্রমণ করেন তিনি। 

লকডাউনের মধ্যে দুঃস্থদের মুখে খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করেছিল অনেক রাজনৈতিক দল। সিপিএম এর পক্ষ থেকে বিভিন্ন জায়গাতে এই প্রচেষ্টা চালু করা হয়। খোলা হয়েছিল একটি ক্যান্টিন যাদবপুরে। কম খরচে খাবার সরবরাহ করা হত। সংখ্যার নিরিখে ওই ক্যান্টিন তিন অঙ্কের দিন পার করে ফেলেছিল। লাল ঝান্ডা বাহকদের কর্মসূচিতে সামিল হয়েছিলেন শ্রীলেখা মিত্র। 

এন্টালি এলাকায় বামপন্থী যুব সংগঠনের ডিওয়াইএফআই এর পক্ষ থেকে আয়োজিত করা হয়েছিল রক্তদান শিবির। সেখানেও শ্রীলেখা হাজির ছিলেন মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রেখেছিলেন। একমাস আগে বরানগর এলাকায় একটি ফ্রি কোচিং ক্লাস পরিষেবা চালু করে সিপিএম বরানগর এরিয়া কমিটি। সেই অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখেছেন সিপিআইএম শাসক নয়,  শাসকদের দ্বারা পরিচালিত। 

শ্রীলেখা মিত্র প্রত্যেকটি রাজনৈতিক ব্যাপারে যুক্ত থাকলেও তার রাজনৈতিক অবস্থান সম্পর্কে কখনো স্পষ্ট করে কিছুই জানাননি সাম্প্রতিককালে জল্পনা জারি হওয়ার পরেও রাজনৈতিক প্রশ্ন এড়িয়ে গিয়েছেন সুকৌশলে।

No comments:

Post a Comment