অবশেষে অপেক্ষার অবসান অক্সফোর্ড ভ্যাকসিনকেই ছাড়পত্র দিতে চলেছে ভারত - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Saturday, January 2, 2021

অবশেষে অপেক্ষার অবসান অক্সফোর্ড ভ্যাকসিনকেই ছাড়পত্র দিতে চলেছে ভারত

অবশেষে অপেক্ষার অবসান অক্সফোর্ড ভ্যাকসিনকেই ছাড়পত্র দিতে চলেছে ভারত


টিএনই ডেস্ক : শেষপর্যন্ত লড়াই-এর অবসান হতে চলেছে। বছরের প্রথম দিনেই অক্সফোর্ড- অ্যাস্ট্রোজেনকা ভ্যাকসিন ভারতের ছাড়পত্র পেয়ে গেল। সেন্ট্রাল ড্রাগস কন্ট্রোলার অরগানাইজেশন এই ভ্যাকসিন বিপণনে ছাড় দিচ্ছে। প্রথম করোনা ভ্যাকসিন হিসেবে সেরাম ইনস্টিটিউট উৎপাদিত টিকা নিয়ে করোনা রুখতে নামতে পারবে ভারত।







এই ছাড়পত্র পাওয়া গেলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বিশেষজ্ঞদের কমিটি প্রতিটি রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাথে কথা বলে এই টিকা বন্টনের পরিকল্পনা নির্ধারণ করবে। এই ভ্যাকসিন এর দুটি ডোজ লাগে একটি ডোজ দেওয়ার চার সপ্তাহ পর আবার আরেকটি ডোজ দেওয়া যায়। এরপর প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠতে ন্যূনতম দুই সপ্তাহ লাগে।

কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নির্ধারণ করা হয়েছে প্রথম দফায় ভ্যাকসিন পাবেন ১ কোটি স্বাস্থ্যকর্মী, ২ কোটি ফ্রন্টলাইন কর্মী এবং ২৭ কোটি প্রবীণ নাগরিক। এর মধ্যে ৫০ কোটির ভ্যাকসিন তৈরি হয়ে গিয়েছে অক্সফোর্ড ভ্যাকসিনের দেশিয় উৎপাদক সেরাম ইনস্টিটিউটে। ভারতের বেসরকারি বাজারগুলিতে এই ভ্যাকসিন পাওয়া যাবে ৭০০-৮০০ টাকায়।

করোনা পরিস্থিতি কাটাতে এ এক উল্লেখযোগ্য পদক্ষেপ।

No comments:

Post a Comment