আচমকাই ব্ল্যাকআউট, মৃদু হার্ট অ্যাটাকে আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায় - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Saturday, January 2, 2021

আচমকাই ব্ল্যাকআউট, মৃদু হার্ট অ্যাটাকে আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়

আচমকাই ব্ল্যাকআউট, মৃদু হার্ট অ্যাটাকে আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়


টিএনই ডেস্ক : শনিবার সকালে আচমকা অসুস্থ হয়ে পড়েন এবং জ্ঞান হারান ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে জরুরি বিভাগে ভর্তি আছেন তিনি।







সূত্রের খবর, শনিবার সকালে বেহালায় নিজের বাড়িতে জিম করতে করতে হঠাৎ ব্ল্যাক আউট হয়ে যান সৌরভ এবং পড়ে যান তিনি। এক মুহূর্ত দেরি না করে তাকে ভর্তি করা হয় উডল্যান্ডসে। চিকিৎসক সরোজ মন্ডল - এর তত্ত্বাবধানে ভর্তি রয়েছেন তিনি। ইতিমধ্যে তার ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি এবং বুকের এক্স-রে পরীক্ষা করা হয়ে গিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন মৃদু হার্ট অ্যাটাক হয়েছে সৌরভের। হার্টে ব্লকেজ পাওয়া গেছে এবং দুটি স্টেন বসানো হবে বলেই খবর। 

কয়েকদিন ধরেই কাজের বেশ চাপ চলছিল। রাতে ঠিকমতো ঘুম হয়নি। হাতের উপরের দিকে ও পিঠে ব্যথা হচ্ছিল। কিন্তু একেবারেই সুস্থ ছিলেন তিনি। দৈনন্দিন সমস্ত রকম কাজকর্ম করছিলেন। সম্প্রতি রাজভবনে গিয়েছিলেন রাজ্যপালের সঙ্গে দেখা করতে।

হাসপাতাল সূত্রের খবর, সম্ভবত মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের (হার্ট অ্যাটাক) কারণেই ব্ল্যাক আউট হয়ে গিয়েছিলেন তিনি। এসএসকেএম হাসপাতালের হূদরোগ বিভাগের প্রধান সরোজ মণ্ডলের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সৌরভের পর্যবেক্ষণে। হূদরোগ বিশেষজ্ঞ টিম তারা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন সৌরভের করোনারি এনজিওগ্রাফি করা হবে কিনা। যদি এনজিওগ্রাফি টেস্টে ব্লকেজ পাওয়া যায়, তবেই এনজিওপ্লাস্টি করা হবে বলে জানা গেছে। মোট ৫ জন চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন সৌরভ। হাসপাতালে রয়েছেন তার স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় এবং দাদা স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন, "উদ্বেগের কোন কারণ নেই, আপাতত স্থিতিশীল রয়েছে সৌরভ। অসুস্থ হলেও কথা বলছেন তিনি।" 

এদিকে সৌরভের হাসপাতালে ভর্তি হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করে এবং সুস্থতা প্রার্থনা করে ট্যুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় এবং অমিত শাহ ফোন করে তার খবর নিয়েছেন। তার দ্রুত আরোগ্য কামনা করছেন প্রত্যেকেই।

No comments:

Post a Comment