জুহুতে ৩৯ কোটি টাকার বিলাসবহুল বাড়ি কিনলেন নবাগতা অভিনেত্রী জাহ্নভি - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Tuesday, January 5, 2021

জুহুতে ৩৯ কোটি টাকার বিলাসবহুল বাড়ি কিনলেন নবাগতা অভিনেত্রী জাহ্নভি

জুহুতে ৩৯ কোটি টাকার বিলাসবহুল বাড়ি কিনলেন নবাগতা অভিনেত্রী জাহ্নভি

টিএনই ডেস্ক : বলিউড জগতে এখনো নতুন মুখ হিসেবে পরিচিত শ্রীদেবী-কন্যা জাহ্নভি কাপুর। বলিউডে পা রাখার পর দুটি ছবিতে এবং একটি নেটফ্লিক্সের শর্ট ফিল্মে অভিনয় করেছেন তিনি। জানা গেছে ইতিমধ্যেই ৩৯ কোটি টাকা দিয়ে একটি নতুন ফ্ল্যাট কিনে ফেলেছেন নবাগতা নায়িকা।





স্কোয়ার ফিট ইন্ডিয়ার রিপোর্ট অনুসারে, মুম্বাইয়ের অন্যতম অভিজাত এলাকা জুহুতে অবস্থিত এই নতুন ফ্ল্যাট। একটি আবাসনের তিনতলা তে রয়েছে তার বিরাট অ্যাপার্টমেন্ট। গত মাসেই নতুন ফ্ল্যাটের চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। ৭ ডিসেম্বর স্বাক্ষর হওয়া চুক্তিপত্র ইতিমধ্যে স্কোয়ার ফিট ইন্ডিয়ার হাতে এসে গেছে। তিনতলা জুড়ে বিস্তৃত নতুন ফ্ল্যাটি মোট ৩৪৫৬ স্কোয়ার ফুটের। নতুন ফ্ল্যাটটির জন্য ৭৮ লক্ষ টাকার স্ট্যাম্প ডিউটিও দিতে হয়েছে তাকে। বাবা বনি কাপুর ও বোন খুশি কাপুরের সঙ্গে লোখান্ডওয়ালা তে একটি অ্যাপার্টমেন্টে আপাতত থাকেন জানবি। 

২০১৮ তে ' ধড়ক' ছবির সাথে বলিউডে পা রেখেছিলেন জাহ্নভি। গত বছর মুক্তি পায় তার দ্বিতীয় ছবি 'গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল' এই ছবিতে অভিনয়ের যথেষ্ট প্রশংসা পেয়েছেন অভিনেত্রী। এছাড়াও নেটফ্লিক্স ইন্ডিয়ায় মুক্তি পাওয়া জোয়া আখতারের 'গোস্ট স্টোরিজ' - এর একটি পর্বে অভিনয় করেছিলেন। ইতিমধ্যে জাহ্নভির হাতে রয়েছে 'রুহি আফসানা' এবং 'দোস্তানা ২'।

No comments:

Post a Comment