শুরু হলো উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের নথি আপলোডের প্রক্রিয়া - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Tuesday, January 5, 2021

শুরু হলো উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের নথি আপলোডের প্রক্রিয়া

শুরু হলো উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের নথি আপলোডের প্রক্রিয়া

টিএনই ডেস্ক : সোমবার থেকেই শুরু হয়েছে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের নথি আপলোডের প্রক্রিয়া। এদিন স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি ইতিমধ্যেই সাইটের লিঙ্ক খুলে দিয়েছে। এই প্রক্রিয়া চলবে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত। 







 নথি আপলোড করার পদ্ধতি :-

• সর্বপ্রথম স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ  www.westbengalssc.com -এ যেতে হবে। 

• এরপর Click here for uploading documents in c/w 1st SLST, 2016 (Upper-Primary Level Except Physical Education and Work Education) in continuation with Memo No : 689/6723/CSSC/ESTT/2020 Dated : 28.12.2020’ লেখা লিঙ্কটিতে ক্লিক করতে হবে। 

• লিঙ্কটিতে ক্লিক করার পর নতুন একটি পেজ খুলবে যাতে রোল নাম্বার অথবা অ্যাপ্লিকেশন আইডি এবং জন্মতারিখ দিতে হবে। 

• এরপর সিকিউরিটি কোডের সাহায্য লগ ইন করতে হবে। লগ ইন করার পরই একটি ওয়ান টাইম পাসওয়ার্ড রেজিস্টার করা মোবাইল নম্বরে যাবে। সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি ওই ওয়েব পেজে প্রদান করতে হবে। এর ফলে প্রার্থী নিজের ফোন নম্বর আর পাল্টাতে পারবেন না।

• সবশেষে নিজের একটি স্ট্যাম্প সাইজের রঙিন ছবি সই সহ আপলোড করতে হবে JPEG ফরম্যাটে


 *যে যে ডকুমেন্টস লাগবে পরীক্ষার ফর্ম ফিল আপ করতে :-*

• ভোটার কার্ড/ ড্রাইভিং লাইসেন্স/ প্যান কার্ড/ পাসপোর্ট/ আধার কার্ড 

• মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং মাধ্যমিকের মার্কশিট। 

• উচ্চ মাধ্যমিকের মার্কশিট। 

• স্নাতকের সব মার্কশিট। 

• পেশাদারি কোর্স বা প্রফেশনাল কোয়ালিফিকেশনের সমস্ত মার্কশিট। 

• জাতিগত শংসাপত্র (এটি SC / ST / OBC দের জন্য আবশ্যক)
• একটি স্ট্যাম্প সাইজের রঙিন ছবি।

No comments:

Post a Comment