কোভিড-১৯ এর জেরে নয়া বিপদ ধেয়ে আসছে বিশ্বে - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Tuesday, January 5, 2021

কোভিড-১৯ এর জেরে নয়া বিপদ ধেয়ে আসছে বিশ্বে

কোভিড-১৯ এর জেরে নয়া বিপদ ধেয়ে আসছে বিশ্বে 


টিএনই ডেস্ক : কোভিড-১৯ এর ভয় কাটিয়ে উঠতে না উঠতে নতুন এক বিপদের হানা। নয়া বিপদ হলেও এটি পুরোনো একটি অসুখ টিবি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (WHO) ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) প্রাক্তন ডিরেক্টর জেনারেল সৌম্য স্বামীনাথন জানিয়েছেন, "আগামী এক বছরে টিবি রোগীর সংখ্যা ১০ লক্ষেরও বেশি বেড়ে দাঁড়াবে।" 





সূত্রের খবর, প্রত্যেক বছর গড়ে ১ কোটিরও বেশি মানুষ আক্রান্ত হন টিবিতে এবং তাঁদের মধ্যে ১৪ লক্ষেরও বেশি মানুষ মারা যান। প্রাক্তন ডিরেক্টর জেনারেল সৌম্য স্বামীনাথন জানিয়েছেন, "টিবি কর্মসূচি নিরূপণে বড়সড় বাধা তৈরি করেছে কোভিড অতিমারী। টিবি নির্ধারণে ব্যবহৃত জেনএক্স যন্ত্র কোভিড-এর আরটি-পিসিআর (RT-PCR test) পরীক্ষার কাজে লাগানো হয়েছে এবং স্বাস্থ্যকর্মীরাও আপাতত করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যস্ত রয়েছেন। লকডাউন-সহ বিবিধ নিষেধাজ্ঞার কারণে আয়ে ঘাটতি দেখা দিয়েছে, যার ফলে বাড়ছে অপুষ্টির হার। এর জেরে প্রতি বছর আরও ১০ লাখ মানুষ টিবি আক্রান্ত হতে পারেন।" ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সম্মেলনে তিনি আরো জানান, "অতিমারীর সময় টিবি নিয়ন্ত্রণে প্রচার ৫০ থেকে ৬০ শতাংশ কমেছে, যা ভবিষ্যতে এই রোগে আক্রান্তের সংখ্যাবৃদ্ধি ঘটাবে।" 

একটি সমীক্ষায় দেখা গিয়েছে, ২০১৯ সালে ভারতে মোট টিবি রোগীর সংখ্যা ছিল ২০,৬৯,০০০। ২৬ শতাংশেরও বেশি টিবি রোগীর সন্ধান মিলেছে ভারতে। তবে ২০২৫ সালে এই সংখ্যা ১ লক্ষেরও বেশি বেড়ে দাঁড়াবে বলে মনে করছেন চিকিৎসকরা।

No comments:

Post a Comment