১৩ই জানুয়ারি থেকেই শুরু হচ্ছে করোনার টিকাকরণ জানালেন কেন্দ্র - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Tuesday, January 5, 2021

১৩ই জানুয়ারি থেকেই শুরু হচ্ছে করোনার টিকাকরণ জানালেন কেন্দ্র

১৩ই জানুয়ারি থেকেই শুরু হচ্ছে করোনার টিকাকরণ, জানালেন কেন্দ্র


টিএনই ডেস্ক : গোটা একটা বছর করোনার মধ্যে দিয়ে কাটানোর পর অবশেষে ভ্যাকসিন মিললো। আগামী ১৩ই জানুয়ারি থেকে করোনার টিকাকরণ দেওয়া শুরু করা হবে। এমনটাই আশ্বাস দিলো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।







সূত্রের খবর, গত রবিবার অর্থাৎ ৩রা জানুয়ারি সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এসআইআই) এবং ভারত বায়োটেকের দ্বারা তৈরী করোনার টিকা প্রয়োগ করার অনুমতি দিয়েছেন ডিসিজিআই-এর কর্তা  ভি জে সোমানি। অনুমতি পাওয়ার একদিন  আগেই দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয় করোনা টিকাকরণের ড্রাই রান। জানা গিয়েছে ২০২০ সালের ডিসেম্বর মাসের ২৮ এবং ২৯ তারিখে দেশের চারিটি রাজ্যের আটটি জেলায় শুরু হয়েছিল টিকাকরণ প্রক্রিয়ার ড্রাই রান।


মঙ্গলবার অর্থাৎ ৫ই জানুয়ারি সাংবাদিক সম্মেলণে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, "ড্রাই রান নিয়ে যে প্রতিক্রিয়া মিলেছে, তার উপর ভিত্তি করে সরকার জানিয়েছে যে জরুরি ভিত্তিতে করোনাভাইরাস টিকার অনুমোদনের ১০ দিনের মধ্যে কোভিড-১৯ টিকাকরণ চালু করতে প্রস্তুত আছে সরকার।"

No comments:

Post a Comment