গাজরের কিছু অজানা উপকারিতা, যা জানা প্রয়োজনীয় - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Tuesday, January 5, 2021

গাজরের কিছু অজানা উপকারিতা, যা জানা প্রয়োজনীয়

গাজরের কিছু অজানা উপকারিতা, যা জানা প্রয়োজনীয়  







টিএনই ডেস্ক : গাজরকে যে শুধু মাত্র সবজি হিসেবে পরিচয় দেওয়া যায় এমনটা একেবারেই নয়। আমাদের মধ্যে অনেকেই আছে যারা গাজরের হালুয়া খেতে খুব ভালোবাসেন, যেটি আসলে একপ্রকার মিষ্টি যা তৈরী হয়ে গাজর দিয়ে। সাধারণত বিজ্ঞানের ভাষায় গাজরকে ডাকাস ক্যারোটা (Daucus Carota) বলা হয়ে থাকে। গাজরের মধ্যে রয়েছে ভিটামিন-এ, ভিটামিন-সি, ভিটামিন-কে, ভিটামিন-বি, প্যানটোথেনিক অ্যাসিড, ফোলেট, পটাসিয়াম, আয়রন,ফাইবার এবং বিটা ক্যারোটিন। এই প্রত্যেকটি উপাদান শরীরের জন্য অত্যাবশ্যক। গাজরের মধ্যে রয়েছে ত্বককে সতেজ, সুন্দর এবং আকর্ষণীয় করে তোলার ক্ষমতা। আর কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া গাজরের অজানা কিছু গুণগান।

• দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে : গাজরের মধ্যে উপস্থিত আছে বিটা ক্যারোটিন যা দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। এছাড়াও বিটা ক্যারোটিন লিভারে গিয়ে ভিটামিন-এ তে রূপান্তরিত হয়ে আমাদের চোখের রেটিনায় গিয়ে পৌছায় এবং চোখের দৃষ্টিশক্তিকে সতেজ করে তোলে। 

• ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে : গাজরে আছে প্রচুর পরিমানে Falcarinol এবং Falcarindiol যা আমাদের শরীরে থাকা এন্ট্রিক্যান্সার উপাদানগুলিকে পুনরায় পূর্ণ করতে সহায়ক। প্রতিনিয়ত এক কাপ করে গাজর খেলে ফুসফুস ক্যান্সার, কলোরেক্টাল ক্যান্সার এবং প্রোস্টেট ক্যান্সারে হওয়ার ঝুঁকি কমে যায়। 

• লিভারের জন্য গাজরের উপকারিতা : গাজরের মধ্যে উপস্থিত রয়েছে ভিটামিন-এ যা শরীরের মধ্যে থাকা বিষাক্ত পদার্থগুলিকে বিনাশ করতে সাহায্য করে। একইসাথে এটি লিভারের পিত্ত ও হিমায়িত ফ্যাট কমাতে সাহায্য করে। এছাড়াও লিভারের হেপাটাইটিস, সিরোসিস এবং কোলেস্টেসিসের মতো সমস্যা থেকে লিভারকে রক্ষা করে গাজর। 

• অ্যান্টি এজিংয়ের জন্য গাজর : গাজরের মধ্যে রয়েছে বিটা ক্যারোটিন যা শরীরে থাকা অ্যান্টি এজিংয়ের উপাদানগুলিকে রোধ করতে সাহায্য করে এবং শরীরকে সতেজ রাখে। একইসাথে এটি আজীবনকালের জন্য যৌবন ধরে রাখতেও সহায়ক। 

• সুন্দর ত্বকের জন্য গাজর : সুন্দর ও মসলিন ত্বক পেতে প্রত্যেকদিন একটি করে গাজর খাওয়া যেতে পারে। গাজরের মধ্যে থাকা ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট রোদের কারণে পুড়ে যাওয়া অংশগুলিকে ঠিক করতে সাহায্য করে। একইসাথে ভিটামিন-এ ত্বকের ভাঁজ পড়া, কালো দাগ, ব্রণ ইত্যাদি দূর করতে সহায়তা করে। 

• অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে : গাজরের সব থেকেই মূল উপকারিতা হল এটি অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। শরীরের কোনো অংশ পুড়ে গেলে বা কেটে গেলে অল্প একটু গাজরের রস লাগিয়ে দিলেই ইনফেকশনের আশঙ্কা কমে যাবে। 

• হৃদরোগের জন্য গাজর : গাজরের মধ্যে থাকা কেরাটিন ক্যারোটিনয়েড হৃদরোগের আশঙ্কা অনেকটাই কমে যায়। একটি সমীক্ষায় দেখা গেছে প্রতিদিন একটি করে গাজর খেলে হার্ট অ্যাটাকের আশঙ্কা ৬৮% পর্যন্ত কমে যায়।

• কৃমি রোগের জন্য গাজর : ছোট শিশুদের পেতে ক্রমশই কৃমির মতন সমস্যা দেখা গিয়ে থাকে। কৃমির মতন রোগ প্রতিরোধ করতে ২০ থেকে ৪০ মিলি গাজরের জুস তৈরী করে পান করাতে হবে। এতে কৃমি মতন রোগ কমে যাবে। 

এই ছিল কিছু গাজরের অজানা উপকারিতা। সুস্থ এবং সতেজ ত্বক পেতে রোজ একটি করে গাজর খান। তবে পরিমাণের বেশি গাজর খেলে গ্যাস, ডায়রিয়া, পেটের  নানান সমস্যা ডানা বাধঁতে পারে। পাশাপাশি অ্যালার্জিও হতে পারে। তাই বেশি পরিমাণে গাজর না খাওয়াই ভালো।

No comments:

Post a Comment