বাহুবলী মন্ডপে আব্বাস কালী রামপুরহাটে - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Saturday, July 14, 2018

বাহুবলী মন্ডপে আব্বাস কালী রামপুরহাটে

রথযাত্রা মানেই মূলত বাড়োয়ারি দুর্গা প্রতিমার মাটির ছোঁয়া বা কোথাও পুজোর খুঁটি পুজো শুরু আর এই পূর্ণ লগ্নকে কাজে লাগিয়ে এক ভিন্ন পুজোর খুঁটিপুজোর মাধ্যমে মেতে উঠল রামপুরহাট প্লেয়ার্স অ্যাসোসিয়েশন এর সদশ্যরা। স্থানীয় পরিচিত নাম"আব্বাস কালী" পুজোর খুঁটি পুজো হয়ে গেল রামপুরহাটের ডাকবাংলা পাড়ার রামপুরহাট হাইস্কুল ময়দানে। প্রায় ৫০বছর পূর্বে রামপুরহাটের কিছু ক্রীড়াপ্রেমী যুবকদের চাঁদা দিয়ে শুরু হয় এই কালীপুজোর আর এই বছর তাদের পুজো ৫০বছরে পদার্পন করল । প্রতিবছর রামপুরহাট শহরবাসীকে ভিন্ন থিমের প্যান্ডেল,প্রতিমা থেকে আলোকসজ্জায় চমক লাগিয়ে দেয় এই অ্যাসোসিয়েশন এবারে তাদের থিম বাহুবলী(১ ও ২ দুটি পার্ট একসঙ্গে)। অ্যাসোসিয়েশন সদশ্যদের থেকে জানা যায় প্রায় ৬০ লক্ষ টাকা বাজেটের এই মন্ডপের জন্য তাদের প্রায় সাড়ে তিনমাস সময় লেগে যাবে তাই এত আগে থেকেই প্রস্তুতি শুরু করতে চলেছে তারা। তারা জানান বীরভূম জেলাতে এই প্রথম এত টাকার বাজেট রেখে কোনো প্যান্ডেল হচ্ছে ,মন্ডপ গড়ার বরাত পেয়েছে কলকাতার একটি ডেকোরেটার্স এবং থাকছে চন্দননগরের আলোকসজ্জা । খুঁটিপুজো উপলক্ষে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের কৃষিমন্ত্রী ড: আশীষ বন্ধ্যোপাধ্যায় সহ অনান্যরা।

No comments:

Post a Comment