বৃক্ষরোপন কর্মসূচী নলহাটিতে - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Wednesday, July 25, 2018

বৃক্ষরোপন কর্মসূচী নলহাটিতে

নলহাটি থানার উদ্যোগে নলহাটি পৌরসভার সহযোগিতায় আজ সকাল ১১টা নাগাদ নলহাটি ব্লক,সি.আর.পি.এফ ক্যাম্প সহ নানান জায়গায় জায়গায় বৃক্ষরোপণ এবং নলহাটি রুরাল হাসপাতাল চত্বর পরিস্কার করা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক রায়, নলহাটি  পৌরসভার চেয়ারম্যান  রাজু সিং, নলহাটি ১নং বিডিও জগদীশ চন্দ্র বাড়ুই,নলহাটি রুরাল হাসপাতালের বিএমওএইচ অনঘ ব্যানার্জী ,নলহাটি  থানার অধিকারিকেরা সহ প্রায় ১০০ সিভিক ভলেন্টিয়ার । থানা চত্ত্বর থেকে বিডিও অফিস অবধি নানান স্থানে একশোরও বেশি নানান প্রজাতির চারাগাছরোপণ করেন আধিকারিকরা।পড়ে নলহাটি রুরাল হাসপাতালে গিয়ে হাসপাতাল চত্বর নিজেরাই হাত লাগিয়ে ঝাট দিয়ে ও ব্লিচিং পাউডার দিয়ে আবর্জনা মুক্ত করেন এবং   হাসপাতালে রোগীদের টিফিন খাবারের ব্যবস্থা করেন। বর্তমান পরিবেশকে দূষণ মুক্ত ও সবুজায়নের লক্ষ্যে আজকের‌ এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হলো বলে জানানো হয় নলহাটি  থানার পক্ষ থেকে।

No comments:

Post a Comment