ফের সফল বীরভূম পুলিশ - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Sunday, July 15, 2018

ফের সফল বীরভূম পুলিশ

১১ ই জুলাই, বুধবার, ঘড়ির কাঁটা তখন রাত্রি ১০ টা ছুঁয়েছে।সাইবার ক্রাইম সেল,বীরভূম এর ইনবক্সে একটি গুরুত্বপূর্ণ ই-মেল এসে পৌঁছাল। ঘটনাক্রম জনৈক পশ্চিম গুরুপল্লী, শান্তিনিকেতন এর বাসিন্দা আবার অনলাইন সাইবার ফ্রড-এর শিকার। রাষ্ট্রায়ত্ত  ব্যাংকের একটি একাউন্ট থেকে তার এক-এক করে ৪৯,৯৯৯ টাকা নানা অছিলায় সাইবার অপরাধীরা হাতিয়ে নিয়েছে। না, স্বপন বাবুকে সেদিন শান্তিনিকেতন থেকে  পুলিশের সদর দপ্তর সিউড়ীতে আসতে হয়নি। তিনি পড়িমরি করে ছুটেছিলেন বোলপুর থানায়, সেখান থেকেই সত্বর সাইবার ক্রাইম সেলে ই-মেল করে পুরো বিষয়টি জানানো হয়। যথারীতি সময় নষ্ট না করে ঐ রাত থেকেই অনুসন্ধান শুরু করে অতন্দ্র প্রহরী টিম সাইবার। ঐ রাতেই বয়স্ক ভদ্রলোক স্বপনবাবুর কাছে ফোনে ঘটনার সংক্ষিপ্ত বিবরন পাওয়া গেল, আশ্বস্ত করা হল ঘাবড়াবেন না। ভুল-অসচেতনতা প্রাকৃতিক, হতেই পারে, কিন্তু  সাইবার সেল,বীরভুম জেলা পুলিশ আপনার পাশে আছে। হয়তো এইটুকু আশ্বাসই তার সেদিনের রাতের ঘুম নিশ্চিন্ত করেছিল। হ্যাঁ আমরা কথা রেখেছি, ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত সম্পূর্ণ, ফলস্বরূপ খুঁজেও পাওয়া গেল ঘটনায় জড়িত অপরাধীকে। তাৎক্ষনিকভাবে পুনরুদ্ধার করা গেল স্বপনবাবুর একাউন্ট থেকে খোয়া যাওয়া টাকার সিংহভাগই এবং সাইবার ক্রিমিনালদের রাজ্যের সীমান্তবর্তী ডেরা থেকে গ্রেপ্তার করা সম্ভব হলো। উঠে এসেছে আন্তঃরাজ্য সাইবার ক্রিমিনালদের বেশকিছু নাম ও তাদের গতিবিধি। উদ্ধার হয়েছে বেশ কিছু নামে এবং বেনামে সিমকার্ড, সাইবার অপরাধের জন্য ব্যবহৃত অত্যাধুনিক মোবাইল ডিভাইস, বেশ কিছু ATM কার্ড এবং ডিজিট্যাল আদান প্রদান সংক্রান্ত নথি।
সঙ্গে থাকল স্বঘোষিত "ব্যাংক ম্যানেজার"।
গত একবছরে নয় নয় করে সাইবার ফ্রড-এর শিকার একাত্তর জন গ্রাহকের টাকা ফিরিয়ে এনে দেবার অনন্য  নজির স্থাপন করল টিম সাইবার সেল, বীরভূম।
আবার সেই বিধিবদ্ধ সতর্কতা,ভুল করেও আপনার ATM/Debit/Credit Card এর  নাম্বার অন্যকে জানাবেন না।ব্যাংক কর্তৃপক্ষ কখনই আপনার Card এর details অথবা গোপন নাম্বার জানতে চাইবে না। এই ভরসা রাখুন। আর ভরসা রাখুন আমাদের উপর ।
সম্পূর্ন তথ্যচিত্র সহযোগিতায়-বীরভূম জেলা সাইবার সেল

No comments:

Post a Comment