পুকুর থেকে উদ্ধার এক মৃত ব্যক্তির দেহ - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Wednesday, August 29, 2018

পুকুর থেকে উদ্ধার এক মৃত ব্যক্তির দেহ

এদিন বীরভূমের রামপুরহাটের ৫ নং ওয়ার্ডের হাটতলার বেনেপুকুর থেকে উদ্ধার করলো এক ব্যক্তির মৃতদেহ, দমকল কর্মীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম সঞ্জীব মন্ডল। বয়স প্রায় ৪৫ বছর। মৃত ব্যক্তির বাড়ি রামপুরহাটের ৭ নং ওয়ার্ডের মহাজন পট্টিতে। এদিন পাশের ৫ নং ওয়ার্ডের বেনেপুকুরে উল্টো হয়ে একটি দেহ ভেসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।  তারপর‌ই খবর দেওয়া হয় রামপুরহাট থানায় ও দমকল দপ্তরে। খবর সূত্রে জানা গিয়েছে দেহটি প্রায় দুই তিন দিন আগের। ঘটনাস্থলে দমকলের কর্মীরা এসে পুকুর থেকে দেহটি উদ্ধার করে। মৃতদেহটিকে ঘিরে চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয় ওই এলাকায়। তারপর দেহটি ময়নাতদন্তের জন্য রামপুরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে পাঠায় পুলিশ। পুরো ঘটনাটিকে কেন্দ্র করে তদন্ত করছে পুলিশ।
তথ্যচিত্র -সৌগত মন্ডল

No comments:

Post a Comment