আজকের দিনে অন্যের জীবন বাঁচাতে ‘স্বেচ্ছায় রক্তদান’ কর্মসূচি মানবতার নতুন অধ্যায় সূচনা করেছে। নিজের রক্ত দিয়ে অন্যের জীবন বাঁচানোর উদ্যোগ মানুষকে মানবতাবোধে সমৃদ্ধ করে তোলে।আজ বীরভূমের সাঁইথিয়া শহরে ১০ নং ওয়ার্ডের প্রাইমারি স্কুলে জেলার সর্বপ্রথম স্কুল-কলেজের পড়ুয়াদের দ্বারা পরিচালিত একটি রক্ত দান শিবিরের আয়োজন করে, আস্থা নামক সংস্থার পক্ষ থেকে। এই শিবিরে, স্কুল-কলেজের পড়ুয়ারা রক্ত দান করেন। যার বেশিরভাগই মহিলা রক্ত দাতা ছিলেন। এই রক্ত দান শিবির আয়োজনের জন্য সাঁইথিয়া বাসী খুবই আনন্দিত ও গর্বিত। উক্ত শিবিরে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নীলাবতি সাহা, পৌর পিতা বিপ্লব দত্ত, সাঁইথিয়া থানার পুলিশ আধিকারিক গন, বিশিষ্ট সমাজসেবী মানস সিংহ ও সংস্থার উপদেষ্টা চন্দ্রাণী ঘোষ এবং অন্যান্য অতিথি বর্গ। আয়োজন কমিটি জানান আজ প্রায় ৬০ জনের ও বেশি রক্ত দান করেছেন। আয়োজকরা জানান যে, এই রক্ত দাতাদের কাছে থেকে রক্ত সংগ্রহ করার ফলে সাঁইথিয়া হাসপাতালের ব্লাড ব্যাংকে কিছুটা রক্তের ঘাটতি কমেছে।
তথ্যচিত্র - সৌগত মন্ডল
Sunday, August 12, 2018
New
ছাত্র-ছাত্রীদের আয়োজিত রক্ত দান শিবির
About The News Express
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment