বীরভূম জেলা লঙ্ মার্চ কমিটি।
"জাগো-জাগাও-এগোও"
এদিন বীরভূমের রামপুরহাটে সিপিএম এর মূল পার্টি অফিসে সিপিএম এর কর্মীরা একটি সাংবাদিক বৈঠক করেন। বীরভূম জেলাতে বিজেপি ও তৃণমূলের জেলা ব্যাপী ষড়যন্ত্রের হাত থেকে বীরভূম জেলাকে বাঁচাতে
বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তাদের এই বৈঠক। এদিন বৈঠকে বেশ কিছু দাবি দাওয়া পেশ করেন। যেমন,
১) সাম্প্রদায়িক, স্বৈরাচারী, শ্রমিক-কৃষক বিরোধী বিজেপি হটাও দেশ বাঁচাও।
২) বালি মাফিয়া খতম করো, প্রাকৃতিক সম্পদ লুঠ করা বন্ধ করো।
৩) লুঠ, মিথ্যা মামলা, হামলা, সন্ত্রাস রুখে দিয়ে জেলার শান্তি সম্প্রীতি, গনতন্ত্র রক্ষা করো।
৪) মহিলাদের ওপর অ্যাসিড হামলা সহ সমস্ত রকম নির্যাতন অবিলম্বে বন্ধ করতে হবে।
৫) রামপুরহাট সহ জেলার প্রতিটি হাসপাতালে চিকিৎসক, নার্স ও অন্যান্য শূন্য পদ গুলিতে স্থায়ী নিয়োগ করতে হবে।
৬) ১০০ দিনের কাজকে কৃষি কাজের সঙ্গে যুক্ত করতে হবে।
৭) সুপার স্পেশালিটি হাসপাতালের গিমিক নয়, জেলা ধ্বংস হয়ে যাওয়া গ্রামীণ ও ব্লক স্বাস্থ্য কেন্দ্র গুলি পুনর্গঠন করতে হবে।
৮) জেলার আদিবাসী হস্টেল গুলি বন্ধ করা চলবে না, বরং পুনর্গঠন করতে হবে।
৯) মুরারই, নলহাটি, রামপুরহাট ও সাঁইথিয়ায় রেলের ওভারব্রীজ অবিলম্বে নির্মাণ করতে হবে।
১০) শাসক দলের তোলাবাজির হাত থেকে জেলার পাথর শিল্পকে রক্ষা করতে হবে।
এছাড়াও আরও অনান্য দাবি দাওয়া পেশ করেন এদিন বৈঠকে। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূম জেলার লঙ্ মার্চ কমিটির সভাপতি মানস হাঁসদা, বীরভূম জেলার শ্রমিক, কৃষক, খেতমজুর, এছাড়াও উপস্থিত ছিলেন সিপিএম এর কর্মীরা।
সৌজন্যে-সৌগত মন্ডল
No comments:
Post a Comment