ভুয়ো শংসাপত্রে বিশ্বভারতীতে ভর্তির আবেদনে ধৃত টিএমসিপি নেতা - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Saturday, September 15, 2018

ভুয়ো শংসাপত্রে বিশ্বভারতীতে ভর্তির আবেদনে ধৃত টিএমসিপি নেতা

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভরতির জন্য ভুয়ো শংসাপত্র জমা করার অভিযোগে উঠল এক টিএমসিপি নেতার বিরুদ্ধে।  স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভরতির জন্য ভুয়ো শংসাপত্র জমা করার দায়ে এক টিএমসিপি নেতা জামশেদ আলি খান কে গ্রেফতার করলো শান্তিনিকেতন থানার পুলিশ।

কিন্তু কী করেছিল এই নেতা?
জানা গিয়েছে যে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য ভর্তির সময় এই তৃণমূল নেতা ভুয়ো শংসাপত্র জমা করেছিলো। কিন্তু এই বিষয়টি বুঝতে পারে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কর্মসচিব সৌগত চট্টোপাধ্যায়। তারপর  তিনি এই ভুয়ো শংসাপত্র টি নিয়ে সোজা চলে যান শান্তিনিকেতন থানায় ও তারপর জামশেদর নামে থানায় অভিযোগ দায়ের করেন।পরে জামশেদ কে শান্তিনিকেতন থানার পুলিশ গ্রেফতার করেছে।ঘটনাটি তদন্তে নেমেছেন পুলিশ আধিকারিকরা।

No comments:

Post a Comment