কন্যা সন্তান জন্ম দেওয়ায় মা কে মারধর - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Saturday, September 29, 2018

কন্যা সন্তান জন্ম দেওয়ায় মা কে মারধর

এক অমানবিক বধূ নির্যাতনের চিত্র দেখা গেল  গদাধরপুরে। কন্যা সন্তান জন্ম দেওয়ায় বোধহয় আজকের সমাজে অপরাধ। আর এই অপরাধের শিকার হতে হলো গদাধরপুরের বাসিন্দা সুখী দেবী কে। গত ৭ বছর আগে সুখী ডোমের সঙ্গে বিয়ে হয় বাহিরা গ্রামের বিশ্বজিৎ ডোমের। বিয়ের পর সুন্দর জীবন যাপন করছিলো ওই দুই দম্পতি। বিয়ের ঠিক ২ বছর পর সুখী দেবী জন্ম দেয় কন্যা সন্তানের। এই কন্যা সন্তান জন্ম দেওয়ায় সুখী দেবীর ওপর নানান ভাবে অত্যাচার ও নির্যাতন চালাতো শ্বশুর বাড়ির লোকেরা। ঠিক এক বছর না পেরোতেই আবার এক কন্যা সন্তানের জন্ম দেয় সুখী দেবী। এবার অত্যাচার ও নির্যাতনের পরিমাণটা আরও বেড়ে যায়। এতো অত্যাচার সহ্য করতে না পারায় সুখী দেবী শ্বশুর বাড়ি থেকে বেড়িয়ে যায়। সুখী দেবীর বাপের বাড়ির লোকেরা শ্বশুর বাড়িতে এসে অনেক অনুরোধ ও মিনতি করায় শ্বশুর বাড়িতে ফিরিয়ে নেয় সুখী দেবীকে। শ্বশুর বাড়ি যাওয়ার পরেই সুখী দেবী আবার গর্ভবতী হয়। এবার পুত্র সন্তানের জন্ম দেওয়ায় পরেও খুশি হয়নি শ্বশুর বাড়ির লোক কারন কন্যা সন্তান দুটির দেখভাল করবে কে?

তথ্যচিত্র:- সৌগত মন্ডল

No comments:

Post a Comment