বীরভূমের তিনটি মহুকুমায় এবার টাইগার ফোর্স - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Friday, September 28, 2018

বীরভূমের তিনটি মহুকুমায় এবার টাইগার ফোর্স

বীরভূম পুলিশের উদ্যোগে তৈরি করা হল এক ধরনের বিশেষ টাইগার ফোর্স। এই ফোর্স যে কোন ধরনের সংঘর্ষ,অশান্তি, জরুরি দরকারে ও আইন শৃঙ্খলার অবনতি সামাল দিতে এই ফোর্স গুলি কাজ করবে। প্রশিক্ষণ প্রাপ্ত জওয়ানরা  ঘটনাস্থলে বাইকে করে গিয়ে পরিস্থিতি সামাল দেবে।

বীরভূম পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে, "এই প্রশিক্ষণ প্রাপ্ত জওয়ানরা ঘটনাস্থলে বাইকে করে গিয়ে পরিস্থিতি সামাল দেবে। বীরভূম জেলার তিনটি মহকুমায় বারো টি করে মোট ৩৬ টি বাঘের গায়ের মতো রঙচঙে বাইক থাকবে। প্রতিটি বাইকে দুটো করে জওয়ান থাকবে। বোলপুর, সিউড়ি ও রামপুরহাট শহরে পুলিশ লাইনে চব্বিশ জন করে জওয়ান থাকবে। বাইকগুলিও রাখা থাকবে নির্দিষ্ট শহর ভিত্তিক।

জেলা পুলিশ সুপার কুণাল আগরওয়াল বলেন, "আইন শৃঙ্খলার অবনতি ও যেকোনো অশান্তি হলেই এই ফোর্স দ্রুত পরিস্থিতি সামাল দেবে।"

বীরভূম জেলায় প্রায়ই রাজনৈতিক, অরাজনৈতিক দূর্ঘটনা লেগেই থাকে। তাই এই ফোর্স বিশেষ কাজে লাগবে। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি যে কোনও এলাকায় বাইক নিয়ে পৌঁছে যাবে এই জওয়ান ফোর্সেরা।

তথ্যচিত্র-সৌগত মন্ডল

No comments:

Post a Comment