এদিন বীরভূমের রামপুরহাট শহরের রামপুরহাট টাউন হলে পালিত হলো পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। উনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার। তাঁকে বাংলা গদ্যের প্রথম শিল্পি বলে অভিহিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁকে বিদ্যাবনিক বলা হয়। এদিন সকাল থেকেই শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানটি একটি উদ্বোধনী সংগীতের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঃবঃ সরকারের কৃষিমন্ত্রী মাননীয় ডঃ আশীষ ব্যানার্জী মহাশয় ও অন্যান্য বিশিষ্ট অতিথি বর্গ। এরপর আশীষ ব্যানার্জী মহাশয় ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করেন। শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
তথ্যচিত্র-সৌগত মন্ডল
No comments:
Post a Comment